আমি যতবার মা হব, সৃজিত ততবার বাবা : স্বস্তিকা

বিনোদন ডেস্ক
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪


প্রকাশ্যে এসেছে সৃজিত মুখোপাধ্যায় নতুন সিনেমা ‘টেক্কা’র টিজার। যেখানে দেখা মিলেছে ওপার বাংলার জনপ্রিয় তারকা দেবের। সাদামাটা চেহারায় শিষ্টাচার পালনের বার্তা দিতে দেখা যায় নায়ককে। 

টিজারের শুরুতেই দেবকে বলতে শোনা যায়, ‘পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ গরিব হওয়া। সমাজে ভূতের মতো ঘুরে বেড়ালেও যাদের খোঁজ কেউ রাখে না। কেউ চেনে না। তবে এবার চিনবে।’

পাল্লা দিয়ে ঝাঁঝালো এসিপি অফিসারের চরিত্রে শাসন করতে দেখা যায় রুক্মিনীকে। অন্যদিকে টিজারে মায়ের চরিত্রে হাজির ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। মেয়েকে বাঁচানোর লড়াইয়ে আইনকে যিনি পরোয়া করেন না। দুই সাংবাদিকের চরিত্রে দেখা মিলল আরিয়ান ভৌমিক ও সৃজা দত্তকে। 

Advertisement

টিজার প্রকাশের অনুষ্ঠানে স্বস্তিকাকে দেখা যায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে। সংবাদ সম্মেলনে নিজেদের পুরনো প্রেম নিয়ে কথা বললেন অভিনেত্রী। যেখানে তিনি বলেন, এই ছবিতে আরও একবার আমাকে ‘মা’ বানিয়েছে সৃজিত। চিত্রনাট্য নিয়ে আমার কাছে যখন আসে, তখনই স্পষ্ট জানাই এ বছর অনেকগুলো মায়ের চরিত্রে অভিনয় করেছি, আর করব না। কিন্তু সৃজিতের ছবি বলে কথা, আর অসম্ভব সুন্দর গল্প। তাই ছবিটা যদি সৃজিতের সন্তান মনে করি, তাহলে বলব- আমি যতবার মা হব, সৃজিত ততবার বাবা।’


স্বস্তিকার কথায়, ‘এই ছবিতে আমাকে দেখা যাবে এক লড়াকু মায়ের চরিত্রে। পৃথিবীতে যত রকম মা রয়েছেন প্রত্যেকের নিদর্শন হয়ে উঠছি আমি। এই ছবিতেও বেশ অন্যরকমভাবে সৃজিত আমার চরিত্রটা তৈরি করেছে। আশা করি দর্শকের পছন্দ হবে।’

এ সময় জানতে চাওয়া হয় অনেক দিন পর সৃজিতের সঙ্গে কাজ করলেন। পরিচালক হিসেবে কতটা বদলেছেন? জবাবে স্বস্তিকা বলেন, ‘এখন অনেকটা ঠান্ডা হয়েছে, বয়স হয়েছে তো! বেশ কিছু দৃশ‌্যে দেখলাম নিজেই ক‌্যামেরা চালাচ্ছে, তার মানে টেকনিক‌্যালি স্ট্রং হয়েছে। ও এখন বড় ক‌্যানভাসের সিনেমা ভালোই সামলাতে পারে। তবে এখনো আগেরই মতোই হাড় জ্বালিয়েছে সৃজিত। হুটহাট সিদ্ধান্ত নেওয়ায় এক্কেবারে মাস্টার।’

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন