আমার সন্তানের মা হবে দীপিকাই বলেছেনঃ রণবীর

দাম্পত্যের ছয়টা বছর পার করে দিলেন রণবীর-দীপিকা।মাস দুয়েক আগেই মা-বাবা হয়েছেন রণবীর-দীপিকা।
তাদের গন্তব্য অজানা থাকলেও এটা বোঝা গেছে যে এই বিবাহবার্ষিকীটা অন্যরকমভাবে পালন করার করতেই বেড়াতে গেছেন রণবীর-দীপিকা।
এর আগেও বিবাহবার্ষিকীতে ট্যুরে বের হয়ে পড়তেন তারা। তবে মাঝের দু বছর সেই রীতিটা থমকে ছিল। এদিকে তাদের এই ষষ্ঠ বিবাহবার্ষিকীতেই ফাঁস হল এক অজানা কথা।বিয়ের একবছরের মাথায় রণবীর সিং একবার বলেছিলেন, দীপিকা পাড়ুকোনের সঙ্গে আলাপ হওয়ার শুরু দিকে, ঠিক ৬ মাসের মধ্যেই তিনি ঠিক করে ফেলেছিলেন যে দীপিকাই তার সন্তানের মা হবেন।
সঞ্জয় লীলা বানশালি পরিচালিত 'গোলিও কি রাসলীলা- রামলীলা'র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। আর সম্পর্কের গড়াতেই ছয় মাস গড়াতেই ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়ে নেন অভিনেতা।

Comments
No comments
Add a comment: