আন্তর্জাতিক ফ্যাশন শোতে প্রকৃতি সুরক্ষার বার্তা দিলেন রিফাত

আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নিজের স্থান শক্ত করতে বদ্ধ পরিকর বাংলাদেশের তরুণ মডেল ইমাম মাহমুদ রিফাত। বিভিন্ন ইন্টারন্যাশনাল পেজেন্টে অংশ নেয়া রিফাত বর্তমানে ফিলিপাইনে অবস্থান করছেন।
সেখানে একটি আন্তর্জাতিক ফ্যাশন শো এবং ফটোশুটে অংশগ্রহণের জন্য গিয়েছেন। বেশকিছু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হচ্ছে তার।

কেবল মডেলিং নয়, রিফাত এবার কাজ করছেন একটি মহৎ উদ্যোগের সঙ্গেও। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রকৃতি সুরক্ষার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই আন্তর্জাতিক ফ্যাশন প্রজেক্টের মাধ্যমে তিনি পরিবেশবান্ধব পোশাক, সচেতনতা বৃদ্ধিমূলক বার্তা এবং প্রকৃতি-বান্ধব জীবনের পক্ষে কথা বলছেন।
রিফাত বলেন, ‘আমি মনে করি, একজন মডেল হিসেবে আমার কেবল ফ্যাশনকে তুলে ধরা নয়, বরং সমাজ ও পৃথিবীর প্রতিও দায়িত্ব রয়েছে। তাই আমি এই আন্তর্জাতিক মঞ্চে জলবায়ু পরিবর্তন ও প্রকৃতির সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি।’

তিনি আরও জানান, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে পরিবেশবান্ধব পদক্ষেপ নেওয়ার সময় এখনই। ডিজাইনারদের সঙ্গেও তিনি পরিবেশবান্ধব কালেকশন নিয়ে কাজ করছেন, যাতে করে ফ্যাশন ও টেকসই ভবিষ্যৎ একসাথে চলতে পারে।
বাংলাদেশি মডেলিং জগতে রিফাতের এই আন্তর্জাতিক পদচারনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। আগামী দিনে তাকে আরও বড় মঞ্চে দেখার অপেক্ষায় তার ভক্তরা।

এর আগে রিফাত মুম্বাই ফ্যাশন উইক, আমেরিকান ব্র্যান্ড Skyforest-এর মডেল হওয়া মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণ কওে খ্যাতি অর্জন করেছেন। এবার তার এই নতুন দায়িত্বশীল ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে বলে মনে করেন তিনি।

Comments
No comments
Add a comment: