আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের নৌকা মার্কার জনসভা

১৭ লালমনিরহাট ২ (আদিতমারী ও কালীগঞ্জ) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার জনসভা আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নে কাউন্সিল বাজারের মাঠে ২ই জানুয়ারি সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা মার্কার প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহম্মেদ, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সা2471;ারণ সম্পাদক রফিকুল আলম, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুনসুর উদ্দিন, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সমাজকল্যাণ মন্ত্রীর এপিএস মিজানুর রহমান মিজান ,সহ-সভাপতি রবিউল ইসলাম মানিক, সেলিম হায়দার, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এস কে নীল কমল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান চিত্তরঞ্জন রায় ,উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক নাগিস পারভীন ,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল আলম মোশেদ, ছাত্রলীগের সভাপতি হিমেল, কমলাবাড়ী ইউনিয়নের আহ্বায়ক হেলাল উদ্দিন কারী সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ ।

Comments
No comments
Add a comment: