আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ার দুটি উপজেলা পরিষদ নির্বাচন।

রাত পোহালেই প্রথম ধাপে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪। এই ধাপে ব্রাহ্মণবাড়িয়ার দুটি সরাইল ও নাছিরনগর উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কার্যালয়।
মঙ্গলবার (৭ মে) দুপুরে নাসিরনগর ও সরাইল উপজেলায় ১৭৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরাঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরাঞ্জাম পৌঁছে দেওয়া হয়।
জেলা নির্বাচন অফিসার ও রিটারনিং কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং শতভাগ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় বিপুল পরিমাণ পুলিশ, র্যাব, ৬ প্লাটুন বিজিবিসহ আনসার বাহিনী দায়িত্ব পালন করবেন।
দিনে রাতে ভোটের হিসাব কষছেন প্রার্থীরা। হিসাব কষছেন প্রতিদ্বন্ধী প্রার্থীর ভোটেরও। রাত পোহালেই বাড়ছে টেনশন। দুই উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Comments
No comments
Add a comment: