আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা, আহত ছাত্রদল নেতা

সফিকুল ইসলাম রানা,
রবিবার, ০১ জুন ২০২৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী গো-হাট পরিচালনাকে কেন্দ্র করে চাঁদাবাজি, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বাবু (৩২) মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৩০ মে সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে গজরা বাজারের শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকায় তার ওপর অতর্কিত হামলা চালায় গজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মামুন চিশতী (৪৫) ও আরও ১০-১২ জনের একটি দল। এ সময় তারা লাঠি, রডসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে তাকে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

আরিফুল ইসলাম দাবি করেন, তিনি সরকারি অনুমোদনপ্রাপ্ত বৈধ ইজারাদার হিসেবে গজরা বাজারের অস্থায়ী গো-হাট পরিচালনার দায়িত্বে ছিলেন। কিন্তু মামুন চিশতী তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মামুন চিশতীর নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। পাশাপাশি তার কাছ থেকে হাটের নগদ ২৩ হাজার ৭০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
Advertisement

হামলার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এজাহারে তিনজন প্রত্যক্ষদর্শী সাক্ষীর নামও উল্লেখ করা হয়েছে।বাদীর অভিযোগ অনুযায়ী, মামুন চিশতী সরকারি অনুমোদন ছাড়াই শিল্পকলা একাডেমির মাঠে গো-হাট পরিচালনার চেষ্টা করে এবং ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে হাট দখলের চেষ্টা চালান।

স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।এ বিষয়ে অভিযুক্ত গজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন চিশতির সাথে একাধিক বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, গত ২৬ মে ২০২৫ তারিখে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে ১৪৩২ বাংলা সনের ঈদুল আজহা উপলক্ষে গজরা বাজারে অস্থায়ী গো-হাটের ইজারা প্রদান করা হয়। উক্ত ইজারা লাভ করেন মো. আরিফুল ইসলাম বাবু।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন