অসুস্থতার মধ্যেও পদ্মভূষণ গ্রহণ, অনুপ্রেরণার নাম অলকা ইয়াগনিক

অনলাইন ডেক্স
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী অলকা ইয়াগনিক-কে হুইলচেয়ারে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, তিনি অন্যের সহায়তায় একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ গ্রহণ করেন এই কিংবদন্তি শিল্পী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র হাত থেকে সম্মাননা গ্রহণের পর তার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় অলকা ইয়াগনিক জানান, গত দুই বছর ধরে তিনি গুরুতর শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছেন। এ সময় তিনি জনসম্মুখ এবং বিভিন্ন অনুষ্ঠান থেকে নিজেকে দূরে রেখেছিলেন।

Advertisement

ভক্তদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি বলেন, মানুষের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনই তাকে এই কঠিন সময়ে শক্তি জুগিয়েছে। পদ্মভূষণ সম্মাননাকে তিনি শুধু নিজের অর্জন নয়, বরং শ্রোতাদের ভালোবাসার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।২০২৪ সালে অলকা ইয়াগনিক জানিয়েছিলেন, তিনি একটি বিরল শ্রবণজনিত রোগে আক্রান্ত হয়েছেন। তার ভাষ্যমতে, একবার বিমান ভ্রমণের পর হঠাৎ করেই তিনি শ্রবণক্ষমতা হারিয়ে ফেলেন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং সংগীতাঙ্গনের কাজ থেকেও কিছুটা দূরে আছেন।

চার দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়া এই শিল্পীর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন