অসময়’র পর অমির ‘দুঃখিত’

জনপ্রিয় লেখক বিশ্বজিৎ চৌধুরির ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ বইয়ের চারটি ছোট গল্প অবলম্বনে ৪ জন স্বনামধন্য নির্মাতাদের সাথে নিয়ে নির্মাণ করা হচ্ছে চারটি দারুণ শর্টফিল্ম। সেগুলোর মধ্যে একটি গল্প হলো ‘দুঃখিত’।
‘দুঃখিত’ ছোট গল্প অবলম্বনে একই নামে এই শর্টফিল্মটি পরিচালনা করেছেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও দর্শকপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গ বিডি’র পেইজ থেকে এই শর্টফিল্মের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করা হয়। পোস্টারে দেখা যায়, অভিনেতা জিয়াউল হক পলাশ ও অভিনেত্রী পারসা ইভানা একটি লাইব্রেরিতে বসে আসে। তাদের চারপাশে তাক ভর্তি বই। পলাশ আর ইভানা পাশাপাশি বসে দু’জন দু’জনের দিকে তাকিয়ে আছে।
পলাশের চোখে চশমা আর সিথি করা চুল দেখে মনে হচ্ছে তিনি খুব পড়ুয়া একটি ছাত্রের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। অন্যদিকে ইভানাকে লাগছে কিছুটা আধুনিক মেয়ে হিসেবে।উল্লেখ্য, গেল জানুয়ারি মাসে পরিচালক কাজল আরেফিন অমির প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’ এসেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। যা এ বঙ্গ-এর সবচেয়ে জনপ্রিয় ওয়েব ফিল্ম হিসেবে দর্শক মনে জায়গা করে নিয়েছে। তাছাড়া এটি গতবছরের রেকর্ড করা ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এরও রেকর্ড ভেঙে ফেলেছে।

Comments
No comments
Add a comment: