শিবগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পুলিশই-জনতা জনতাই পুলিশ" এ স্লোগানকে সামনে রেখে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককির্তি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।
সোমবার বিকেলে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু মিয়া, চককীর্তি স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রবিউল ইসলাম প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: