নাটোরের বড়াইগ্রামে শিশুপুত্র ও অর্থ-সম্পদ ফিরে পেতে মায়ের আকুতি।

মোঃ রেজাউল করিম, নাটোর জেলা প্রতিনিধি
বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

স্বামীর প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়া ওই মায়ের নাম আছমা খাতুন উর্মি (২৬)। মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়াস্থ একটি ক্যাফে হাউজে সংবাদ সম্মেলনে স্বামী উপজেলার নগর ধানাইদহ গ্রামের আব্দুল আওয়াল এর বিরুদ্ধে নির্যাতন, অনুমতি বিহীন দ্বিতীয় বিয়ে, ৬ বছরের পুত্র সন্তানকে আটকে রেখে ঘর থেকে বের করে দেওয়া, বিভিন্ন বিষয়ে অপবাদ দেওয়া, মায়ের দেওয়া নগদ ৫৫ লক্ষ টাকা এবং হাইয়েজ গাড়ি, মোটরসাইকেল, আসবাবপত্রপত্র সহ ৮০ লক্ষ টাকা প্রতারণা করে আত্মসাৎ করার অভিযোগ করেন।

এ সময় আছমা খাতুন উর্মির মা জোহরা বেগম সহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আছমা খাতুন উর্মি লিখিত বক্তব্যে বলেন, ২০১৫ সালে একই গ্রামের আব্দুল আওয়ালের সাথে পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হই। বর্তমানে আমাদের তাসফিন (৬) নামে এক পুত্র সন্তান রয়েছে। গত বছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে স্বামী আব্দুল আওয়ালের আচরণ আকস্মিক পাল্টাতে থাকে।

Advertisement
বিভিন্ন ভাবে দোষ ধরে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে একই মাসের ১০ তারিখে রাত ৩টার দিকে স্বামী আওয়াল ও তার সঙ্গীরা আমাকে ঘর থেকে তুলে এনে বাবার বাড়ির সামনের সড়কে রেখে যায়। এ সময় স্বামী আওয়াল জানায়, ‘তোকে ডিভোর্স দেওয়া হয়েছে, আর কখনও আমার বাড়ির সীমানায় আসবি না। এখন থেকে তোর মুখ দেখা পাপ। এরপরেও যদি যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে তোর ছেলেকে মেরে ফেলে গুম করে তোকে ফাঁসির আসামী করবো।’

এ ঘটনার পর ৯ ফেব্রæয়ারী জানতে পারি স্বামী আব্দুল আওয়াল অগোচরে এক সন্তানের জননী এক তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করেছে। বিষয়টি জানার পর স্বামীর বাড়িতে গিয়ে আমার মায়ের দেওয়া ৫৫ লক্ষ নগদ টাকা সহ ৮০ লক্ষ টাকার সম্পদ ফেরত দিতে ও আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিতে অনুরোধ করলে স্বামী আওয়াল, শাশুড়ি দিপালী বেগম, ননদ রোজিনা বেগম সহ শশুর বাড়ির অন্যান্য লোকজন বেধড়ক মারপিট করে আমাকে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেয়।

পরবর্তীতে বড়াইগ্রাম থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করি।বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। শিশুপুত্রটিকে নিশ্চয়ই তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং অন্য সকল বিষয়গুলো তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

rBkPZRGKj

nZhBWFbmj

rBkPZRGKj

nZhBWFbmj

rBkPZRGKj

nZhBWFbmj

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা