উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আরসার ৩ সন্ত্রাসী গ্রেফতার

এদিকে, রোহিঙ্গা শরণার্থী শিবিরের অপরাধ দমনে সার্বক্ষনিক মনিটরিং’সহ র্যাব-১৫ শুরু থেকে আরসা’র সন্ত্রাসীদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণে সচেষ্ট রয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে শরণার্থী শিবিরে বিভিন্ন অপরাধ দমন ও জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের নিরাপত্তায় র্যাব-১৫ অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।এ যাবত পর্যন্ত র্যাব-১৫, কক্সবাজার সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী ও সামরিক কমান্ডার, গান গ্রুপ কমান্ডার, অর্থ সম্পাদক, আরসা প্রধান আতাউল্লাহ’র একান্ত সহকারী ও অর্থ সমন্বয়ক মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান, ক্যাম্প কমান্ডার, ওলামা বডি ও টর্চার সেল এর প্রধান, স্লীপার সেল ও ওলামা বডির অন্যতম শীর্ষ কমান্ডার, অর্থ সমন্বয়ক, ইন্টেলিজেন্স সেলের কমান্ডার, লজিস্টিক শাখার প্রধানসহ সর্বমোট ১০১ জন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয় বলে জানা যায়।
তাদের কাছ থেকে সর্বমোট ৭টি বিদেশী পিস্তল, ৫২টি দেশীয় তৈরী অস্ত্র, ১৪০ রাউন্ড গুলি/কার্তুজ, ৬৭ রাউন্ড খালি খোসা, ৫০.২১ কেজি বিস্ফোরক, ২৮ পিস ককটেল, ৪ পিস আইইডি, ১.৫ কেজি মার্কারী (পারদ) উদ্ধার র্যাব-১৫।র্যাব-১৫ এর একটি আভিযানিক দল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন আরসা সদস্য কক্সবাজারের উখিয়ার ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ মধ্যরাতে র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দিক-বিদিক কৌশলে দ্রুত পালায়নের চেষ্টাকালে বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোর বর্তমানে আরসার সেকেন্ড-ইন-কমান্ড আবুল হাশিম ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষী’সহ তিন আরসা সন্ত্রাসী গ্রেফতার করে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি বিদেশী অস্ত্র, ১টি দেশীয় তৈরী এলজি এবং ৪ রাউন্ড কার্তুজ।


Comments
No comments
Add a comment: