‘সত্যিকারের নায়ক’—ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসায় নেতানিয়াহু

অনলাইন ডেক্স
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মাঝ আকাশে ককপিটে সহকর্মী পাইলটের হামলা রুখে দিয়ে ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের অদম্য সাহসিকতা ও বীরত্বের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্যাপ্টেন মাচ্ছারকে ‘সত্যিকারের নায়ক’ হিসেবে আখ্যায়িত করে তাকে বিশেষ স্যালুট জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ককপিটে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়া সত্ত্বেও যেভাবে ক্যাপ্টেন মাচ্ছার প্রতিরোধ গড়ে তুলেছেন, তা অতুলনীয়। বিবৃতিতে নেতানিয়াহু উল্লেখ করেন, জীবন-মরণ পরিস্থিতিতে ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতা ও তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণেই মাঝআকাশে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তার এই বীরত্বপূর্ণ আচরণের ফলে বিমানে থাকা ইসরায়েলি নাগরিকসহ ১৭৪ জন যাত্রী ও ক্রুদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানো গেছে।

Advertisement

আহত ভারতীয় পাইলটের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, পুরো জাতি তার এই সাহসিকতার জন্য কৃতজ্ঞ। উল্লেখ্য, দুবাই থেকে তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’-এর ফ্লাইটে ককপিটের ভেতর অন্য পাইলট বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করলে বিবাদ বেঁধে যায়। মাচ্ছারকে ছুরিকাঘাত করা সত্ত্বেও তিনি হামলাকারীকে পরাস্ত করেন এবং ককপিটের দরজা খুলে যাত্রীদের সাহায্য করার সুযোগ করে দেন।

পরবর্তীতে বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি ভিত্তিতে নিরাপদে অবতরণ করানো হয়। বর্তমানে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় ক্যাপ্টেন মাচ্ছারের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন