‘মোস্ট ওয়ান্টেড আসামির মতো আমাদের হাতকড়া পরিয়ে আদালতে আনা হচ্ছে’

আমাদের মোস্ট ওয়ান্টেড আসামিদের মতো হাতকড়া পরিয়ে আদালতে আনা হচ্ছে। আমরা কি পালিয়ে যাব? আমাদের অসম্মান করা হচ্ছে।
আপনি (বিচারক) বিষয়টি দেখবেন।’সোমবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানিতে একথা বলেন সাবেক মন্ত্রী শাজাহান খান।
এদিন সকালে শাজাহান খান ছাড়াও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ডিজিএফআই এর সাবেক কর্মকর্তা রেজাউল করিমকে পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত তাদের গ্রেপ্তার দেখাোর আবেদন মঞ্জুর করেন।

Comments
No comments
Add a comment: