‘মানুষ যেখানে যত্ন-সম্মান-সততা পায় সেখানেই আটকায়’

অনলাইন ডেস্ক
বুধবার, ২৫ জুন ২০২৫


বিয়ে ও হানিমুনের আমেজ শেষ হওয়ার পর আবারও সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেললেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ দম্পতি।

  এ বছরের গোড়ার দিকে তারা গাঁটছড়া বাঁধার পর থেকে অপরিচিত রোজা আহমেদ চলে আসেন আলোচনায়। ইনস্টাগ্রাম ও ফেসবুকে বেড়েছে তার অনুসারীর সংখ্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে যা পোস্ট করেন, তা মুহূর্তেই ছড়িয়ে যায়।  এবার তাহসানের সঙ্গে সুইমিংপুলের স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রোজা। তা নিয়ে মেতে উঠেছেন ভক্তরা। কেউ বলেছেন, তাহসান ভাই একজন পরী পেয়েছেন। আবার কেউ বলছেন, তাহসান ভাইয়ের জীবনটা পূর্ণতা পেয়েছে।ছবিগুলোতে বোঝা গেছে, তাহসান ও রোজা ঘোরাঘুরি করছেন। সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর এমন সময় সুইমিংপুলে তাদের রোমান্টিক এক মুহূর্ত! তাহসানের বাহুতে স্ত্রী রোজা, তাকিয়ে আছেন ভালোবাসার দৃষ্টিতে। 

Advertisement
সুইমিংপুলের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন রোজা। রিসোর্টের একটি কক্ষ দারুণ আবহে সজ্জিত। এ ছাড়া বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্তও শেয়ার করেছেন রোজা।ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়, যেখানে নীরবতাও বোঝাপড়ায় পূর্ণ, ধীর সকালে ফিসফিস করা প্রতিশ্রুতি, আর ভালোবাসা—যেটা একেবারে আমাদের নিজের।’  তাহসান-রোজার স্থিরচিত্র দেখে তৌকির আহমেদ তিতাস নামের এক নেটিজেন লিখেছেন, ‘প্রথম প্রেম প্রথম ভালোবাসা বলতে কিছু হয়না, মানুষ যেখানে যত্ন পায়, সম্মান পায় এবং সততা পায় সেখানেই আটকে যায়।

’আনিকা লিখেছেন, ‘মায়াবী সৌন্দর্য।’ জাফরীন লিখেছেন, ‘ক্রাশগুলো তাদের বউদের নিয়ে সুখে থাকুক।’ তাজকিয়া বিনতে আজাদ প্রথম প্রেম প্রথম ভালোবাসা বলতে কিছু হয়না, ‘পুরতান প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেম জালে’। শাকিলা নামের একজন লিখেছেন, ‘দুজনকেই খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। মনে হচ্ছে, এতদিনে তাহসান ভাই তার জীবনের ভালোবাসার পূর্ণতা পেল। আল্লাহ তোমাদের সুখে রাখুক, সুস্থ রাখুক।’  অনেকে আবার ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ভালোবাসার দম্পতি।’ ইনস্টাগ্রাম ও ফেসবুক দুই জায়গাতেই রোজার করা এই পোস্টে রিঅ্যাকশন পড়েছে প্রায় এক লক্ষ করে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন