‘আমার কাছে আপনার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই’—ট্রাম্পকে ন্যাটালি

অনলাইন ডেক্স
বৃহস্পতিবার, ২০ আগষ্ট ২০২৬


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ব্যক্তিগত সহকারী ন্যাটালি হার্পের ‘অস্বাভাবিক ঘনিষ্ঠ’ সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক ও গুঞ্জন তৈরি হয়েছে।

ট্রাম্পের নির্বাহী সহকারী হিসেবে কাজ করা ৩৫ বছর বয়সী হার্প স্কটল্যান্ড সফরের সময় একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছিলেন বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। এতে ট্রাম্পের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে তার গভীর আবেগের কথাও উঠে এসেছে। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্কটল্যান্ড সফরের সময় ট্রাম্পের গলফ কার্টের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাওয়ার পর হার্প তাকে ওই চিঠি লেখেন।

পত্রিকাটির সাংবাদিকেরা এমন ভিডিও দেখেছেন, যেখানে হার্পকে ট্রাম্পের গলফ কার্টের পেছনে দীর্ঘ পথ দৌড়াতে দেখা যায়। ট্রাম্পের ইতিবাচক সংবাদমাধ্যমের খবর তার কাছে পৌঁছে দেওয়া হার্পের অন্যতম দায়িত্ব বলে বর্ণনা করা হয়েছে। চিঠিতে ন্যাটালি ট্রাম্পকে লেখেন, স্কটল্যান্ডের গলফ কোর্সে হাঁটার সময় আমি যদি আপনাকে লজ্জিত করে থাকি, তবে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি চাই আমাদের মাঝের সম্পর্ক যেন সবসময় ঠিক থাকে।

চিঠিতে তিনি আরও জানান, মানসিক মনোযোগ বিঘ্নিত হওয়ায় তিনি দিনভর ‘খেতে ভুলে যাচ্ছেন’ এমনকি ‘ঘুমাতেও ভুলে যাচ্ছেন’ এবং দিনে মাত্র কয়েক ঘণ্টা বিশ্রাম নিতে পারছেন। চিঠির শেষে তিনি লেখেন- আমার হৃদয়ের সবটুকু দিয়ে, ন্যাটালি।

প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাত, পার্টি ও গোয়া ভ্রমণে গিয়ে ধরা পড়লো ২ শিক্ষার্থীপ্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাত, পার্টি ও গোয়া ভ্রমণে গিয়ে ধরা পড়লো ২ শিক্ষার্থী ৮০ বছর বয়সী ট্রাম্পের সঙ্গে ন্যাটালি হার্পের ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে আলোচনা শুরুর মধ্যে এই চিঠির তথ্য প্রকাশ্যে এলো। এর আগে ডেমোক্র্যাট সিনেটর জন অসফ এবং হার্পের প্রেসিডেন্টের প্রতি গভীর আনুগত্য নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের পর বিষয়টি আলোচনায় আসে।

Advertisement

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ন্যাটালি হার্প প্রেসিডেন্টের কাছে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হয়ে উঠতে পারেন। এর আগে প্রকাশিত হার্পের আরেকটি চিঠির কথাও পত্রিকাটি জানিয়েছিল। সেখানে তিনি ট্রাম্পকে লিখেছিলেন, আপনিই আমার কাছে সব, আমার কাছে আপনার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। ২০১৮ সাল থেকে বিভিন্ন ভূমিকায় ট্রাম্পের ঘনিষ্ঠ পরিমণ্ডলের অংশ ন্যাটালি হার্প ।

হাড়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ট্রাম্প তার জীবন বাঁচাতে সহায়তা করেছিলেন বলে তিনি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানিয়েছেন। মরণাপন্ন রোগীদের পরীক্ষামূলক চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া একটি আইনের কথাও তিনি উল্লেখ করেছেন। তবে এই দাবির বিষয়ে বিতর্ক রয়েছে।

বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের এদিকে হার্পের ভাই প্রেস্টন হার্প তাদের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জুনে দ্য ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সম্পর্ককে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে মন্তব্য করেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সিএনএনকে দেওয়া আরেক সাক্ষাৎকারে প্রেস্টন বলেন, তার বোন ট্রাম্পের প্রতি শারীরিকভাবে আকৃষ্ট— এমনটা তিনি মনে করেন না। তবে তিনি তাকে ট্রাম্পের প্রতি ‘মোহাচ্ছন্ন’ হিসেবে বর্ণনা করেন। প্রেস্টন আরও বলেন, ট্রাম্পের সবচেয়ে ভালো বন্ধুরা হলেন তার ফ্যান ক্লাবের সদস্যরা। ট্রাম্পের প্রতি তার বোনের আনুগত্য ও কৃতজ্ঞতা তাদের ঘনিষ্ঠতার পেছনে ভূমিকা রাখতে পারে। সূত্র: উইয়ন নিউজ

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন