২ লাল কার্ড, ৫ গোলের ম্যাচে বাংলাদেশের নাটকীয় জয়

অনলাইন ডেস্ক
রবিবার, ১৩ জুলাই ২০২৫


স্কোরলাইন বাংলাদেশ ২- ২ নেপাল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। ৭ মিনিট ইনজুরি সময়ের খেলা চলছে। সেই খেলারও ইনজুরি সময়ে গোল করে নাটকীয়ভাবে জয় পায় বাংলাদেশ। অন্তিম মুহুর্তে কাউন্টার অ্যাটাকে উমহেলার বাড়ানো পাসে বক্সের মধ্যে দারুণ ফিনিশিং করেন তৃষ্ণা। নেপালের গোলরক্ষক ও ডিফেন্ডাররা তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া উপায় ছিল না।

দুই গোলে পিছিয়ে পড়ে নেপাল ম্যাচে সমতা এনেছিল। সেই ম্যাচ একেবারে শেষ মুহুর্তে গোল দিয়ে বাংলাদেশ পূর্ণ তিন পয়েন্ট আদায় করে। এতে নেপালের ফুটবলারদের অনেকে মাঠে কান্নায় ভেঙে পড়েন। অন্য দিকে বাংলাদেশের ফুটবলাররা জয়োল্লাসে মাতেন। কিংস অ্যারেনায় আসা হাজার জনেক দর্শকও গ্যালারিতে করেন উদযাপন। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার তৃপ্তি স্বাগতিকদের।

এই ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল অনেক ঘটনাবহুল। ৫৪ মিনিটে দুই দলের একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখেন। বাংলাদেশের ফরোয়ার্ড সাগরিকাকে বাধা দেন নেপালের ডিফেন্ডার। এক পর্যায়ে তিনি মেজাজ হারিয়ে সাগরিকাকে আঘাত করেন। আবার সাগরিকাও হাতাহাতিতে জড়ান। এতে রেফারি দুই জনকে সরাসরি লাল কার্ড দেখান।

সাগরিকা মাঠ ছাড়ার পর বাংলাদেশ একটু পিছিয়ে পড়ে। বাংলাদেশের কোচ পিটার বাটলার খেলোয়াড় ও কৌশল বদল করে ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে চাইলেও পারেননি। নেপাল বাংলাদেশকে দশ জন নিয়েই চাপে ফেলে। ৭৫ মিনিটে নেপাল পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে গোল করে খেলায় ফেরে হিমালয়ের দেশটি।

Advertisement

৮৬ মিনিটে এক সংঘবদ্ধ আক্রমণে নেপাল সমতা আনে। ইনজুরি সময়ে তৃষ্ণা রাণীর দারুণ ফিনিশিং গোলে শেষ পর্যন্ত বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে।

প্রথমার্ধে বাংলাদেশ দুর্দান্ত খেলেছিল। ২ গোল করলেও সুযোগ ছিল আরো বেশি করার। ১৪ মিনিটে মাঝ মাঠ থেকে সাগরিকার পাস পান মুনকি। নেপালের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলে শট নিলে গোলরক্ষকের পায়ের ফাক দিয়ে বল গোললাইন ক্রসের মুহুর্তে নেপালের গঙ্গা রোকায়া। ঐ বল আবার জালে পাঠান শিখা। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সাগরিকা। শান্তি মার্ডির ক্রস শিখার শট নেপালের গোলরক্ষকের গায়ে লেগে ফেরত আসলে সেই বল জালে পাঠান সাগরিকা।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল সিনিয়র দলের একাধিক খেলোয়াড় রয়েছেন। সিনিয়র খেলোয়াড় নিয়ে নিজেদের মাটিতে নেপালের অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশের। চার জাতির সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপালই মূলত শিরোপা দাবিদার। তাই এই দুই দলের লড়াইটি খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে নেপালকে হারিয়ে শিরোপায় খানিকটা এগিয়ে রইল।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন