২৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও স্কাফ সিরাপ উদ্ধার গ্রেফতার ১

লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪৮ বোতল স্কাফসহ পঞ্চা চন্দ্র রায় ওরফে বাংটু (৪৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।
পুলিশ জানায় গ্রেফতার মাদক ব্যবসায়ী আদিতমারী উপজেলার কিসাম বড়াইবাড়ী এলাকার মৃত শচীন্দ্র নাথের ছেলে। গত সোমবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া এলাকা দিয়ে তিন মাদক ব্যাবসায়ী ফেন্সিডিল ও স্কাফ সিরাপ বস্তায় ভরে ঘাড়ে করে বিক্রির উদ্দেশ্য যাচ্ছিল। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নির্দেশে এস,আই আমিনুল ইসলাম এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়503; গোলাম রব্বানীর বাড়ীর সামনে পাঁকা রাস্তার পার্শ্বে বাঁশঝাড় থেকে পঞ্চা চন্দ্র রায় ওরফে বাংটু নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে এবং বাকী দুজন পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা থেকে থেকে ১৯২ বোতল ফেন্সিডিল ও ৪৮ স্কাফ সিরাপ উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আদিতমারী থানায় পঞ্চাচন্দ্র রায় ওরফে বাংটু সহ পালিয়ে যাওয়া অপর দুই আসামী একই এলাকার নবাব আলী ছেলে সুলতান মিয়া (৩৫) ও কালীগঞ্জ উপজেলার নিথক ঢাকাইয়াটারী এলাকার জমশের আলী ছেলে আসাদুল হক (৫০) এর নামে মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে আদিতমারী থানা অফিসার ইনচার্জ(ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার দুপুরে আসামী কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments
No comments
Add a comment: