হোয়াইট হাউসে এখনো পুরোপুরি অভ্যস্ত হতে পারিনি : ট্রাম্প

মোজো ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রথম রাতের অভিজ্ঞতাকে ‘অবাস্তব বা স্বপ্নের মতো’ বলে বর্ণনা করেছেন।

  এই সপ্তাহে হোয়াইট হাউসে ধনকুবের দাতাদের জন্য আয়োজিত এক নৈশভোজে ট্রাম্প বলেন, ‘নির্বাচনে জয়ের পর প্রথম রাতে আমি মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসের আবাসিক করিডরে দাঁড়িয়ে ছিলাম, আর লিংকন বেডরুমের দিকে তাকিয়ে ভাবছিলাম—এটা সত্যিই অবিশ্বাস্য। আমরা এখন হোয়াইট হাউসে, আর ওটা লিংকনের শয়নকক্ষ! এই ব্যাপারটা মেনে নিতে কিছুটা সময় লাগে।’  তিনি আরো বলেন, ‘আমি এখনো হয়তো পুরোপুরি অভ্যস্ত হতে পারিনি। এটা এক বিশেষ জায়গা। কী বলব, আমাদের এটি যত্নে রাখতে হবে।’  নৈশভোজে ট্রাম্প জানান, তিনি লিংকন মেমোরিয়ালের সামনে একটি ‘বিজয় তোরণ’ নির্মাণ এবং হোয়াইট হাউস সংস্কারের পরিকল্পনা করেছেন, যার ম

Advertisement
ধ্যে ২০০ মিলিয়ন ডলারের একটি নতুন বলরুমও থাকবে—যা ওই অনুষ্ঠানের ধনী অতিথিরা অর্থায়ন করছেন।  এ ছাড়া তিনি হোয়াইট হাউসের পশ্চিম কলোনেডে ‘প্রেসিডেনশিয়াল হল অব ফেম’ তৈরি করেছেন এবং রোজ গার্ডেন পুনর্নির্মাণ করেছেন— যেখানে ঘাস সরিয়ে পাকা পথ ও বসার জায়গা যুক্ত করা হয়েছে বলে দ্য ডেইলি বিস্ট জানিয়েছে।  হোয়াইট হাউসের দক্ষিণ-পূর্ব কোণের দ্বিতীয় তলায় অবস্থিত লিঙ্কন বেডরুমটি আমেরিকান প্রেসিডেন্টদের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছে। নাম থেকে মনে হতে পারে আব্রাহাম লিংকন এখানে বিশ্রাম নিতেন, কিন্তু ঐতিহাসিক দলিল প্রমাণ করে—তিনি কখনো এই কক্ষে ঘুমাননি। তার রাষ্ট্রপতিত্বের সময় এই ঘরটি মূলত অফিস ও সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হতো, যেখানে লিংকন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ করতেন এবং যুদ্ধকালীন নথিপত্র লিখতেন।  সূত্র : এনডিটিভি

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন