স্বস্তিকা এক মিনিটেই শাড়ি পরে দেখালেন
অনেক নারীই শাড়ি পরাকে ঝামেলাপূর্ণ কাজ মনে করেন। তাদের ধারণা, শাড়ি পরতে অনেক সময় নষ্ট হয়। তবে শাড়ি পরা যে আসলেই সহজ একটি কাজ তা প্রমাণ করে দিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তিকা যেসব ছবি পোস্ট করেন তার বেশিরভাগ ছবিতেই তাকে শাড়ি পরে থাকতে দেখা যায়। অভিনেত্রীর পছন্দের পোশাকের প্রথমদিকেই আছে শাড়ি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন স্বস্তিকা। সঙ্গে লিখেছেন, এক মিনিটে শাড়ি পরা প্রতিযোগিতায় আমিই প্রথম হবো। আর তা দেখাতেই এই ভিডিও। ভিডিওতে এক মিনিটেই শাড়ি পরে দেখিয়েছেন স্বস্তিকা।

Comments
No comments
Add a comment: