২০২৪ সালের রিসার্চ প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী শাফি বিন সুলতান
বাংলাদেশি শিক্ষার্থী শাফি বিন সুলতান ২০২৪ সালের আন্তর্জাতিক অ্যাকাডেমিক রিসার্চ প্রতিযোগিতায় স্বর্ণপদক (১ম স্থান) অর্জন করেছেন।
তার গবেষণাটি পলিথিন দূষণ এবং বাংলাদেশের শহরাঞ্চলে পাট-ভিত্তিক জৈব-বিকল্প ব্যবহার না হওয়ার কারণগুলো বিশ্লেষণ করে। “Assessing the Challenges of Polythene Pollution Control Despite Innovations in Jute-Based Biodegradable Alternatives: A Case Study in Urban Bangladesh” শিরোনামের গবেষণায় শাফি মù5;শ্র পদ্ধতি ব্যবহার করে উচ্চ উৎপাদন খরচ, সীমিত প্রবেশগম্যতা এবং দুর্বল পরিবেশ নীতির বাস্তবায়নের মতো সমস্যাগুলো চিহ্নিত করেছেন। তার কাজ টেকসই সমাধান বাস্তবায়নে কার্যকর দিকনির্দেশনা প্রদান করে। এই সাফল্যের জন্য শাফি ৫,০০০ টাকা পুরস্কার, স্বর্ণপদক সার্টিফিকেট, এবং ২০২৫ সালের উইন্টার রিসার্চ প্রোগ্রামে সম্পূর্ণ বিনা খরচে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

Comments
No comments
Add a comment: