সৌদির নায়ক ওয়াইস আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে

স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২


বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দেবে, এটা কে কল্পনা করেছিল! মোহামেদ আলওয়াইস ভেবেছিলেন, বিশ্বাসও করেছিলেন বৈকি! নাহয় লিওনেল মেসিদের দলের বিপক্ষে এমন অতিমানবীয় পারফর্ম্যান্স সম্ভব কী করে?

তার ডানায় চড়েই তো আলবিসেলেস্তেদের ডুবিয়ে স্বপ্নের এক উড়ান দিয়েছে সৌদি! তাই যোগ্য মানুষের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। মেসিদের মুখটা মলিন করে ট্রফিটা হাতে উঁচিয়ে ধরেছেন মোহামেদ আলওয়াইসই।

শুরুর অর্ধেই ওয়াইসের পরীক্ষার শুরু। বিষয়টা অনুমিতই ছিল। বিশ্বের অন্যতম সেরা দল, যারা আবার ৩৬ ম্যাচ ধরে হারে না, সেই দলের বিপক্ষে খেলাটায় যে লড়াইটা মূলত হবে সৌদির রক্ষণের তা সূচিটা নির্ধারণ হয়ে যাওয়ার পরেই বোঝা হয়ে গিয়েছিল।

Advertisement

ম্যাচের প্রথমার্ধে তা-ই দেখা গেল। দ্বিতীয় মিনিটে মেসির শট ঠেকিয়ে সেভের খাতা খোলেন আলওয়াইস। তবে ১০ মিনিটে মেসির পেনাল্টিটা ঠেকাতে পারেননি। ক্যারিয়ারে প্রতি ৪ ম্যাচে অন্তত একটি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মেসি। আজও জিতবেন, ধারণা করা হচ্ছিল তেমনটাই।

তবে হিসেবটা বদলে গেল দ্বিতীয়ার্ধে। বিরতি থেকে ফিরেই দুই গোল করে বসল সৌদি। তাতে ওয়াইসের গুরুত্বটাও বেড়ে গেল অনেক। তার গোল ঠেকাতে পারা আর না পারাতেই যে আটকে ছিল সৌদি আরবের ঐতিহাসিক জয়!

ওয়াইস পারলেন। সমতা ফেরানোর লক্ষ্যে যখন হন্যে হয়ে ঘুরছে আর্জেন্টিনা তখন গুনে গুনে ঠেকালেন ৫টা শট। তাতেই মেসিদের হতাশায় ডুবিয়ে জয়ীর হাসি ফোটে আরবদের মুখে। আর অবধারিতভাবেই নায়কের পুরস্কারটা পেয়ে যান আলওয়াইস।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন