সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপ সম্মেলন, যোগ দিবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলন আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংগঠনটির হাজারো চিকিৎসক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন।
স্বাচিপের জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর আড়াইটায় সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।
স্বাচিপ নেতারা জানিয়েছেন, আজকের সম্মেলনে হাজার হাজার চিকিৎসক সদস্যের মিলন মেলা হবে বলে তারা আশা করেছেন। ২০ থেকে ৩০ হাজার চিকিৎসক এবারের সম্মেলনে উপস্থিত হতে পারে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরুর সার্বিক কার্যক্রম আজ সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

Comments
No comments
Add a comment: