গ্লোবাল পিচ সামিট নিউ ইয়র্ক ২০২৪-এ সোনালী সম্মাননা জয় করলো বাংলাদেশের নটর ডেম কলেজ শিক্ষার্থী ইয়াসিন আল হাকিম

ফাহিম হক
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪


গ্লোবাল পিচ চেইন ও ইউনাইটেড নেশনস একত্রিত হয়ে আয়োজন করে গ্লোবাল পিচ সামিট।

যেখানে বিভিন্ন ওয়ার্কশপ, ইনভেস্টিগেশন, প্রবলেম সলভিং, কেইস স্টাডি ইত্যাদি করতে হয়। এগুলোর মধ্যে বেস্ট পারফরমারদের দেওয়া হয় গোল্ডেন সম্মাননা। নটর ডেম কলেজ শিক্ষার্থী ইয়াসিন আল হাকিম কাজী টিভিকে বলেন ,এই পিচ সামিটে আমিই একমাত্র বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছি এবং এই গোল্ডেন সম্মাননা টিও জিতেছি।গত দুই বছর ধরে আমি ইভেন্টে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। কিন্তু আমার পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকায় তারা আমাকে আবেদন করার পরও নির্বাচন করেনি। অবশেষে তৃতীয়বার চেষ্টার পর আমি এখানে সফল হয়েছি।


আরো বলেন , ২০২৩ সালে ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে স্কাউট হিসেবে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, যা ছিল আমার প্রথম আন্তর্জাতিক ইভেন্ট। তারপর ২০২৪ সালে ইন্ডো-বাংলা ফ্রেন্ডশিপ ক্যাম্প নামক একটি ফ্রেন্ডশিপ ক্যাম্পে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, যা দার্জিলিংয়ে অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল আমার দ্বিতীয় আন্তর্জাতিক ইভেন্ট।আমি অনেক এক্সট্রা কারিকুলার একটিভিটিতে যুক্ত ছিলাম। আমার একটি যোগ্যতা হলো, আমি পাবলিক স্পিকিংয়ে দক্ষ। আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন ও রানার-আপ হয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, এ বছর আমি ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত একটি পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ হয়েছি, যা ছিল একটি জাতীয় পর্যায়ের বড় অর্জন।তাছাড়া, আমি বিভিন্ন প্রতিযোগিতায় স্টার্টআপ বিজনেস আইডিয়া প্রেজেন্টেশনের চ্যাম্পিয়ন ও রানার-আপ হয়েছি। আমি ক্লাস ফাইভ থেকে পাঁচ-ছয় বছর স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম। আমি বিভিন্ন সামাজিক কার্যক্রম করতেও ভালোবাসি।এসব পোর্টফোলিও তৈরি করার পর, ফুল ফান্ডিংয়ে আমি গ্লোবাল পিচ সামিট নিউ ইয়র্ক ২০২৪-এ বাংলাদেশের একজন ডেলিগেট হিসেবে অংশগ্রহণের সুযোগ পাই।
Advertisement


আমি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জের একজন বাসিন্দা এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের একজন গড়পড়তা ছাত্র। গড়পড়তা ছাত্র হওয়া সত্ত্বেও আমি ভালোভাবে পড়ালেখা চালিয়ে গিয়েছি, যার ফলে আমি এসএসসিতে জিপিএ-৫ পাই।পরবর্তী সময়ে আমি ১৫ দিনের জন্য কোরিয়ার একটি ইভেন্টে অংশগ্রহণ করি। সেখান থেকে ফিরে নটর ডেম কলেজ ও সেন্ট জোসেফ কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে দুই জায়গায়ই সুযোগ পাই। তবে আমি নটর ডেম কলেজে ভর্তি হই।আমার বাবা সবসময় চাইতেন, আমি যেন ক্যাডেট কলেজ অথবা ইংলিশ মিডিয়াম কোনো স্কুলে পড়ি। কিন্তু আমি বাবার সেই ইচ্ছা পূরণ করতে পারিনি। তিনি আরও চাইতেন, আমি যেন মিলিটারি টাইপ কোনো প্রফেশন পছন্দ করি। এটাও আমি হয়তো পূরণ করতে পারিনি।এই অর্জনের পেছনে আমার বাবা-মা আমাকে অনেক সাহায্য করেছেন। তাদের সঙ্গে আমার কিছু প্রিয়জন, বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন সবসময় আমাকে সমর্থন করে গিয়েছেন।অনেক বন্ধুবান্ধব এবং পরিচিত মানুষ একসময় বলত, আমি কিছু করতে পারব না। কিন্তু আমি তাদের ভুল প্রমাণ করতে চাই। আমি তাদের দেখিয়ে দিতে চাই, আমিও পারি। আমি তাদের কল্পনার চেয়েও অনেক দূর যেতে চাই।আমি আমার দেশের জন্য গৌরব বয়ে আনতে চাই। আমি আশা করি, এই ইন্টারন্যাশনাল ইভেন্টে আমার অংশগ্রহণের মাধ্যমে আমি আমার দেশকে গর্বিত করতে পেরেছি।আমি কাউকে ছোট করে দেখার পক্ষে নই। এই অর্জন প্রমাণ করে, সঠিক সময়ে সঠিক প্রচেষ্টা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। আমি আমার বাবা-মায়ের অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে চাই।যদিও আমি তার দুইটি বড় ইচ্ছা পূরণ করতে পারিনি, তবে আমি জীবনে কখনো থেমে যাব না। সামনে আরও অনেক কিছু করার আছে। আমি চাই, আমার বাবা কখনো না ভাবেন যে তার ছেলে তার ইচ্ছা পূরণ করতে পারেনি। আমি তাকে আরও গর্বিত করতে চাই।


Comments

Mahmudul Hasan

Congratulations.

Abdul Kader mhia

অভিনন্দন ,বাবা মায়ের এবং দেশের একজন গর্বিত সন্তান‍্।

Sodipto Ghosh

Congratulations 🎊 👏 💐 Dear Vi

Sajal

Go ahead my dear.

Ahmed Araf

Proud of you and never give up,You will achieve everything in sha Allah

Sirajul Akbar shah

Congratulations my brother 💖

প্রাচুর্য পার্থ

Well done my buddy!🙌

Md Ismail Hossain

অভিনন্দন

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন