সেরা গোলরক্ষক এমি, সেরা খেলোয়াড় হামেস

স্পোর্টস ডেস্ক
সোমবার, ১৫ জুলাই ২০২৪


লিওনেল মেসি কাঁদলেন আবারও। মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হারের পর কেঁদেছিলেন হারের আক্ষেপে। এবার মেসি কাঁদলেন মাঠ ছেড়ে উঠে যাওয়ার ক্ষণে। কোপা আমেরিকায় নিশ্চিতভাবেই নিজের শেষ ম্যাচ খেলেছেন তিনি। তবে ইনজুরির কারণে নিজের এই ফাইনাল ম্যাচটা শেষ করা হয়নি। ৬৩ মিনিটে চোটের কারণে পড়ে গিয়েছিলেন। আর ৬৬ মিনিটে মাঠই ছাড়তে হলো তাকে। 

এরপরের গল্পটা যেকোন চিত্রনাট্যের মতো। বদলি নিকোলাস গঞ্জালেস খেললেন নিজের সর্বোচ্চটা নিয়ে। আর বিদায়ী ম্যাচে ডি মারিয়া অধিনায়কের দায়িত্ব নিয়ে খেলেছেন নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ। তবে ম্যাচের ফল এনে দিলেন তিন বদলি খেলোয়াড়। লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো আর লাউতারো মার্টিনেজ নেমেছিলেন একসঙ্গে ৯৭ মিনিটে। 

Advertisement

ম্যাচের ফল ঘোরালেন সেই তিনজনই। লিয়ান্দ্রো পারেদেস দুর্দান্ত ট্যাকেলে বল জিতলেন, জিওভানি লো সেলসো দিলেন থ্রু পাস। আর সেখান থেকে লাউতারো মার্টিনেজের অসামান্য গোল। টুর্নামেন্টের ফাইনালে গোল করে লাউতারো আদায় করলেন নিজের ৫ম গোল। আর এরই সুবাদে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট পুরস্কার নিজের করে নিলেন এই স্ট্রাইকার। ইতালিয়ান সিরিআর পর এবার কোপা আমেরিকাতেও হলেন সর্বোচ্চ গোলদাতা। 


গোল্ডেন গ্লাভস বা সেরা গোলরক্ষকের পুরস্কার গিয়েছে এমিলিয়ানো মার্তিনেজের হাতে। আসরে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে জিতিয়েছেন টাইব্রেকার। ফাইনালে চাপের মুখে দিয়েছেন একের পর এক সেইভ। পুরো আসর মিলিয়ে কোয়ার্টার ফাইনালে কেবল এক ম্যাচেই গোল হজম করেছেন তিনি। এর আগে গত কোপা আমেরিকা এবং বিশ্বকাপেও তিনিই ছিলেন সেরা গোলরক্ষক। 

তবে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার যায়নি আর্জেন্টাইনদের কাছে। পেয়েছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। আসরে ৬ অ্যাসিস্ট করেছেন। ভেঙ্গেছেন লিওনেল মেসির এক আসরে ৫ অ্যাসিস্ট করার রেকর্ড। করেছেন ১ গোলও। নেস্টর লরেঞ্জোর অধীনে নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন ৩৩ বছরের এই অ্যাটাকার। দল হারলেও ব্যক্তিগত পুরস্কার ঠিকই নিজের করে নিয়েছেন তিনি। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন