সুদানে ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬


সুদানের উত্তর কর্দোফান প্রদেশে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) এক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ২৪ জন বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

সুদান ডক্টরস নেটওয়ার্কের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে, যাদের মধ্যে দুজন ছিল দুগ্ধপোষ্য শিশু। ডুবেকার এলাকা থেকে যুদ্ধের হাত থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা একটি পরিবারবাহী যানবাহনকে লক্ষ্য করে রাহাদ শহরের কাছে এই হামলা চালানো হয়।

এই ঘটনার আগে শুক্রবারও (৬ ফেব্রুয়ারি) উত্তর কর্দোফানের বিভিন্ন এলাকায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ত্রাণ বহর ও জ্বালানি ট্যাঙ্কার লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন হামলা চালানো হয়েছিল। সেই হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। 

উত্তর কর্দোফান রাজ্য সরকার এই নেক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং আরএসএফ নেতৃত্বের ওপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

Advertisement

সুদান ডক্টরস নেটওয়ার্ক এই ঘটনাকে ‘আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন’ এবং একটি ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। তারা এই হামলার নিরপেক্ষ তদন্ত এবং ত্রাণকর্মী ও মানবিক অবকাঠামো রক্ষায় আরও শক্তিশালী আন্তর্জাতিক পদক্ষেপের দাবি তুলেছে। 

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রও এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে যে দুর্ভিক্ষপীড়িত মানুষের জন্য পাঠানো খাদ্য সহায়তা ধ্বংস করা এবং সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানানো কোনোভাবেই সহ্য করা হবে না।

সুদান বর্তমানে ইতিহাসের অন্যতম ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যকার প্রায় তিন বছরব্যাপী এই রক্তক্ষয়ী যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। 

জাতিসংঘের তথ্যমতে, সুদানের ২ কোটিরও বেশি মানুষ এখন তীব্র খাদ্য সংকটের মুখে রয়েছে এবং দেশের বিশাল একটি অংশ দুর্ভিক্ষের গ্রাসে তলিয়ে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন