সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটে দুই যাত্রীর হাতাহাতি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে উড়ন্ত অবস্থায় মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।**বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করার পর মাঝ আকাশে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। তুচ্ছ বিষয় নিয়ে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাকবিতণ্ডা থেকে সরাসরি হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
মাঝ আকাশে যাত্রীদের এমন ঘটনায় বিমানে থাকা সাধারণ যাত্রী, শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার বিস্তারিত জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ বলেন, 'ফ্লাইটটি বুধবার সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়। যাত্রা পথে এক পর্যায়ে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি শুরু হয়। বিষয়টি নজর কাড়লে কেবিন ক্রুরা দ্রুত এগিয়ে যান এবং মধ্যস্থতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Comments
No comments
Add a comment: