সারাদেশে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা হল রুম এক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ নুরুজ্জামান আহমেদ এমপি, বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস , উপজেলা ভূমি সহকারী কমিশনার রওনাতুল জান্নাত, থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা ফজলে এলাহী প্রমুখ ।

Comments
No comments
Add a comment: