সানাইকে জোর করে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা, স্বামীর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক।
বুধবার, ০৬ আগষ্ট ২০২৫


স্বামীর বিরুদ্ধে ২২ লাখ টাকা যৌতুকের অভিযোগে মামলা করেছেন মডেল সানাই মাহবুব।

স্বামী আবু সালেহ মুসার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।চাহিদামতো যৌতুক না পেয়ে সানাইকে জোর করে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করেছেন তার স্বামী মূসা, এই অভিযোগও আনা হয়েছে।  সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জানান, ‘২২ লাখ টাকা যৌতুকের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব আদালতে মামলা করেছেন। টাকার জন্য তার স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।’  মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ২৭ মে আবূ সালেহ মূসাকে বিয়ে করেন সানাই। বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র এবং ১৫ ভরি স্বর্ণ দেয়া হয়। যা আসামির বাসায় রয়েছে। চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে সানাই মাহবুবকে তার পরিবারের কাছ থেকে টাকা এনে দিতে বলেন আবূ সালেহ মূসা। সানাই মাহবুব নিজের জমানো ১২ লাখ এবং বাবার কাছ থেকে ৭ লাখ সর্বমোট ১৯ লাখ টাকা এনে দেন। কিন্তু আবূ সালেহ মূসা ওই টাকা নষ্ট করে ফেলেন।  ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য স্ত্রীকে দেহব্যবসায় নামানোর জোর চেষ্টা করেন তিনি। পুনরায় আবূ সালেহ মূসা সানাই মাহবুবের কাছে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। তবে তা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসামি। অভিযোগে আরও বলা হয়, গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামি বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাসা থেকে বের হয়ে যান।

Advertisement
দাবি করা ২২ লাখ টাকা না দিলে সংসার করবে না মর্মে জানান। মোটা অংকের টাকা নিয়ে অন্যত্র বিয়ে করার হুমকিও দেন আসামি।  সানাই মাহবুবের পরিবার তাকে বুঝানোর চেষ্টা করেন এবং স্বশরীরে এসে কথা বলার জন্য বলেন। গত ১২ মে আবূ সালেহ মূসা সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় যান। কথাবার্তার একপর্যায়ে পুনরায় ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। তবে সানাইয়ের পরিবার যৌতুক দিতে অস্বীকৃতি জানায়। এ কথা শুনে আবূ সালেহ মূসা ক্ষিপ্ত হয়ে সংসার করবে না জানিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যান। অন্যত্র বিয়ে করার হুমকিও দেন।  সানাই মাহবুব যৌতুকবিহীন সংসার করার জন্য একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে চেষ্টা করেছেন মর্মে মামলার অভিযোগে উল্লেখ করেন। সংসার করার জন্য সানাই মাহবুব গত ৭ ও ২২ জুলাই আবূ সালেহ মূসাকে লিগ্যাল নোটিশ পাঠান। আবূ সালেহ মূসা ৭ জুলাইয়ের লিগ্যাল নোটিশ গ্রহণ করে ১৭ জুলাই অসন্তোষ, মিথ্যা, বানোয়াট ও মানহানিকর জবাব দেন।   ৩১ জুলাই আবূ সালেহ মূসা সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় গিয়ে বলে, ‘তুই শতবার সংসার করার জন্য লিগ্যাল নোটিশ পাঠালেও আমি লিগ্যাল নোটিশ আর গ্রহণ করব না এবং যৌতুকবাবদ আমার দাবিকৃত ২২ লাখ টাকা না দিলে সংসার করব না।’ 

 ২০১৬ সালের নভেম্বর মাসে ঢাকার গুলশান ক্লাবে ফ্যাশন শো চলাকালীন সময়ে চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুবের সঙ্গে সানাই এর পরিচয় হয়। গাজী মাহবুব তখন তার নির্মাণাধীন চলচ্চিত্র ‘ভালোবাসা ২৪×৭’ এর জন্য সানাইকে চিত্রনায়িকা হিসেবে পছন্দ করেন। এরপর তিনি সুপ্ত আগুন, সাহসী যোদ্ধা, ময়নার ইতিকথা, প্রতিশোধ, প্রতীক্ষাসহ প্রায় ৮টি চলচ্চিত্রে চিত্রনায়িকা হিসেবে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা