সবার মনেই প্রশ্ন ,জেবুও কি আসছে তারেক রহমানের সঙ্গে?

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তবে রাজনৈতিক আলোচনার পাশাপাশি নেটিজেনদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে তারেক রহমানের আদরের পোষা বিড়াল ‘জেবু’। একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা গেছে, সাইবেরিয়ান ব্রিডের বিড়াল জেবুর বয়স ৭। ইতোমধ্যেই আলোচিত এই বিলাতি বিড়ালটির জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় সকল অনুমোদন নেয়া হয়েছে। তাই নিশ্চিত করেই বলা চলে, তারেক রহমান শুধু পরিবার নিয়েই নয়, আদরের বিড়াল জেবুকেও সঙ্গে নিয়ে ফিরছেন।

Comments
No comments
Add a comment: