সন্তানকে বিক্রি করে মায়ের শপিং

অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে এক মায়ের বিরুদ্ধে সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি স্বীকারও করেছেন অভিযুক্ত মা। নিজের ভুল স্বীকার করে তিনি বলেন, ওই সময় মাথা ঠিক ছিল না। ছেলেকে বিক্রি করার টাকা দিয়া মোবাইল, পায়ের নূপুর, নাকের নথ ও জুতা কিনছি।


উপজেলার পৌর এলাকার পুন্ডুরা শেওড়াতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিশুর বাবা পুলিশকে বিষয়টি জানায়। আর রাতে অভিযান চালিয়ে বিক্রিত ওই শিশুকে উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে শিশুটিকে মায়ের কোলে ফেরত দেওয়া হয়।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকের মাধ্যমে উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার পরিচয় হয়। পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এর জেরে দুই বছর আগে তারা বিয়ে করেন। 

Advertisement
বিয়ের কিছুদিন পরই রবিউলের অসচ্ছলতায় লিজার মোহ ভেঙে যায়। কারণে অকারণে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। রবিউল সংসারের শান্তির জন্য ভাড়া বাড়িতে স্ত্রী লিজাকে নিয়ে বসবাস শুরু করেন। চার মাস আগে তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্ম নেয়। তবুও এ দম্পতির সাংসারিক জীবনে শান্তি আসেনি।

রবিউল বলেন, ‘ছেলে তামিমের জন্মের পর থেকে সংসারে  কিছুটা শান্তি নেমে আসলেও অল্প কয়েক দিনেই তা চলে যায়। লিজা ছেলেকে নিয়ে বোনের বাড়ি ভূঞাপুরে চলে যায়। বাড়িতে আসতে বললে দুর্ব্যবহার করে। বাবা অসুস্থ হলে তামিমকে দেখতে চায়। এরপরও লিজা ফিরে আসেনি।’

তিনি আরও বলেন, বৃহস্পতিবার তামিমকে বিক্রি করে দেওয়ার খবর শুনি। পরে লিজাকে ভূঞাপুর থেকে ধরে আনি। পুলিশকে বিষয়টি জানায়। লিজার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ও মনির নামের একজনের সহযোগিতায় জনাতে পারি, ছেলেকে সিরাজগঞ্জের এক লোকের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মা লিজা বলেন, ‘ওই সময় আমার মাথা ঠিক ছিল না। ওই টাকা দিয়া মোবাইল, পায়ের নূপুর, নাকের নথ ও জুতা কিনছি। এখন অল্প কিছু টাকা আছে।’


মধুপুর থানার ওসি মো. এমরানুল কবির বলেন, বিক্রি করে দেওয়া শিশুটি উদ্ধার হয়েছে। শুক্রবার ভোরে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা