সঙ্গীর সঙ্গে কথাকাটাকাটি, সপ্তম তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

অনলাইন ডেক্স
সোমবার, ৩১ আগষ্ট ২০২৬

ভারতের বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে সঙ্গীর সঙ্গে কথাকাটাকাটির পর একটি ভবনের সপ্তম তলা থেকে পড়ে ২৩ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় তার সঙ্গে থাকা ৩০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তরুণীর নাম জননী। তিনি সফটওয়্যার প্রকৌশলী হিসেবে সোসিয়েতে জেনারেলে কর্মরত ছিলেন। তার বাড়ি পুদুচেরির উলাইভাইক্কাল এলাকায়। চলতি বছরের জানুয়ারি থেকে তিনি হোয়াইটফিল্ডের ইসিসি রোডের একটি পিজিতে থাকছিলেন। আহত যুবকের নাম মনিচাভেলু। পুলিশ জানিয়েছে, তিনি জননীর বন্ধু।

Advertisement

একটি সরবরাহ ও পরিবহন প্রতিষ্ঠানে কর্মরত মনিচাভেলুর বাড়িও পুদুচেরিতে। পুলিশ ও প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঘটনার দিন সকালে জননী ও মনিচাভেলুর মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে জননী ভবনের কিনারার দিকে এগিয়ে গিয়ে নিচে লাফ দেওয়ার চেষ্টা করেন বলে ধারণা করছে পুলিশ। পুলিশের সন্দেহ, লাফ দেওয়ার সময় জননী মনিচাভেলুকে সঙ্গে টেনে নিয়েছিলেন। এতে দুজনই সপ্তম তলা থেকে নিচে পড়ে যান। পড়ে গিয়ে ঘটনাস্থলেই জননীর মৃত্যু হয়।

অন্যদিকে, মনিচাভেলু প্রথমে একটি গাছের ডালে পড়ে পরে মাটিতে আছড়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। জননী ও মনিচাভেলুর মধ্যে কী নিয়ে তর্ক হয়েছিল এবং ঠিক কী পরিস্থিতিতে তারা সপ্তম তলা থেকে পড়ে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। সূত্র: এনডিটিভি

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন