সংঘাত নয় আমরা চাই ঐক্য ,বললেন ডিএমআরসি সাবেক শিক্ষার্থী তন্ময়

প্রথমেই আমি নিন্দা জানাচ্ছি ওই সমস্ত মানুষদের যারা কিনা তৃতীয় পক্ষের লোক হয়ে এই সংঘাত সৃষ্টি করেছেন এবং আমি আরও আমার প্রাণপ্রিয় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এর এই করুণ অবস্থা দেখে দুঃখ প্রকাশ করছি ।
কাজী টিভিকে জানান ,
আমরা সকলেই ছাত্র আমরা একসাথে জুলাই বিপ্লব করেছি । হতেই পারে কোনো দ্বিধা -দন্দ্ব কোনো বিষয় নিয়ে ।তবে সেই সব বিষয় আলোচনার মাধ্যমে মিমাংসা করা যেতো। যেহেতু সকলেই এই বিষয় নিয়ে অবগত আলাদা করে আমি আর কিছু বলবনা । তবে বলতে চাই বিচার চাইতে যেয়ে ডিএমআরসি কলেজ এর ছেলেরাও হেনস্তা হয় কিছু দুষ্কৃতিকারীদের মাধ্যমে । যার মাধ্যমে সংঘাত সৃষ্টি হয় দুইটি কলেজ এর মধ্যে । এই ঘটনার প্রেক্ষাপটে তৃতীয় পক্ষ এর ফায়দা লুফে নেয় এবং তাদের মাধ্যমে ধ্বংস্তুব এ পরিণত হলো দুইটি কলেজ । প্রায় অনেক কোটি টাকার লোকসান হয়েছে ডিএম2438;রসি কলেজ এর । অনেকে লুটপাট হয় । চোখের সামনে নিজের প্রতিষ্ঠানের এমন অবস্থা দেখে নিজেকে সামলানো বড়ই কঠিন । তবে সোহরাওয়ার্দী কলেজ এর অনেকে থেকে যায় ডিএমআরসি কলেজ এ । তাদের কে আমাদের আইডেন্টিটি দিয়ে নিরাপদে বের করে দেয়া হয় । এই সংঘাতের আরেকটি মূল দোষ আমরা প্রশাসন ব্যবস্থা কে দিতে চাই কেননা তাদেরকে অনেক আগে জানানো সত্ত্বেও তারা এসে উপস্থিত হয় কলেজ ধ্বংসস্তূপ এ পরিণত হওয়ার পর । তবে আমরা এখন পড়ালেখা নিয়ে খুব চিন্তিত কীভাবে আমরা শুরু করব আমাদের পড়ালেখা । কোনো ছাত্র এর কাজ এমন সন্ত্রাস এর মতো হওয়া আমি মনে করিনা । স্বপ্ন ভঙ্গ হলো কয়েক হাজার শিক্ষাথীদের । তবুও আমরা চাই দোষীদের আইনের আওয়াতায় আনা হোক এবং উপযুক্ত বিচার করা হোক । আর আমরা প্রকৃত শিক্ষাথী যারা আছি সকলেই ভেদাবেদ ভুলে আবার ঐক্য হই । দেশের কল্যাণ এ কাজ করি । দেশ কে এগিয়ে নিয়ে যাই । জুলাই বিপ্লবের মতো ঐক্য হয়ে দেশকে দুর্নীতি এবং শত্রুমুক্ত করি ।

Comments
No comments
Add a comment: