শ্রীপুরে মাদ্রাসার ছাত্রী কে অপহরণ ও ধর্ষন

মো. আলমগীর ইসলাম (গাজীপুর)
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪


গাজীপুরের শ্রীপুরে মাদরাসা থেকে ৬ষ্ঠ শ্রেণির (১৩) এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ ও নির্যাতন করার অভিযোগ ওঠেছে স্থানীয় নাজিম উদ্দীনের বিরুদ্ধে।এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা হলে অভিযুক্ত নাজিম উদ্দীনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ।

জেলে থাকাকালীন স্থানীয় মনু মিয়ার ছেলে আমির হোসেন, মৃত আবুল হাশেম মোল্লার ছেলে নাসির মোল্লা, ও নাজিমুদ্দিন মোল্লার ছেলে এজাজুল মোল্লা, একরামুল মোল্লা সহ আরো অনেকেই মামলার বাঁদিকে মামলা তুলে নিতে মারধর সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। 

আসামি নাজিম উদ্দীন ৪ মাস জেলে থেকে জামিনে বের হয়ে আবার ও-ই শিক্ষার্থীকে ৫ আগষ্ট অপহরণ করে।এ ঘটনায় আবার শ্রীপুর মডেল থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা না নিয়ে সাধারণ ডায়েরি নিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রীর পিতা। পরে আদালতের মাধ্যমে অপহরণ মামলাটি করা হয়।যার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিতে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে


অভিযুক্ত নাজিম উদ্দীন উপজেলার বহেরারচালা গ্রামের মৃত আবুল হাশিম মোল্লার সন্তান। জানা যায়, গত বছরের ৩ ডিসেম্বর ওই শিক্ষার্থীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। অপহরণের চারদিন পর ওই শিক্ষার্থী কৌশলে ওইখান থেকে পালিয়ে আসে। পরে বিষয়টি পরিবারের কাছে জানালে চারজনের নাম উল্লেখ করে শ্রীপুর থানা একটি মামলা দায়ের করা হয়।

এই ঘটনায় মামলার মূল আসামি নাজিমউদ্দিন চারমাস জেল খেটে জামিনে আসেন। বাকি আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ কাউকেই গ্রেফতার করেনি। পরবর্তীরে ২৮ জুলাই চুড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। এখানে মুল আসামিকে রেখে বাকি সকল আসামিকে মামলা থেকে বাদ দেয়া হয়। 
Advertisement

এদিকে শ্রীপুর থানা পুলিশ জিডি মূলে গত (৭ নভেম্বর) সকালে ভিকটিম কে উদ্ধার করে সেভ কাস্টরিতে পাঠিয়ে দেয়।এদিকে মামলার বাদি জানান, প্রায় এক বছর আগে আমার মেয়েকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে আমার মেয়ে কৌশলে ওইখান থেকে চলে এসে বিষয়টি আমাদেরকে অবগত করে।


পরবর্তীতে আমরা চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করি। এই মামলার প্রধান আসামি চার মাস জেল খেটে জামিনে এসে পুনরায় আবার আমার মেয়েকে অপহরণ করে।এবিষয়ে শ্রীপুর থানা পুলিশের কাছে মামলা দিতে গেলে পুলিশ মামলা না নিয়ে একটি জিডি নেয়।

পরে আমি আদালতের মাধ্যমে একটি মামলা করি মামলাটির তদন্তের দায়িত্বে দেয়া হয়েছে সিআইডিকে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।গত ৭ নভেম্বর জিডি মুলে শ্রীপুর থানা পুলিশ আমার মেয়েকে উদ্ধার করে সেফ কাস্টরিতে পাঠিয়েছে। আমার মেয়েকে কোথা থেকে উদ্ধার করেছে কিভাবে উদ্ধার করেছে এ বিষয়ে আমি কোন কিছুই জানতে পারিনি।


তাছাড়া মামলা থেকে বাদ দেওয়া আসামিরা অপরাধের সাথে সরাসরি জড়িত ছিল। পুলিশ অন্যায় ভাবে তাদেরকে মামলা থেকে বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। আমি পুনরায় সঠিক তদন্তের জন্য আদালতে না রাজি দিয়ে আবেদন করেছি। আমার ধারণা পুলিশ অন্যায় ভাবে এই প্রতিবেদন দিয়েছে আমি সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি করছি।

এ বিষয়ে শ্রীপুর থানা উপপরিদর্শক এসআই মনিরুজ্জামান বলেন, ভিক্টিমকে উদ্ধার করিয়া তাহার পিতা-মাতার নিকট দিতে চাইলে সে তার পিতা মাতার নিকট যেতে অপারগতা প্রকাশ করে। পরে ভিকটিমকে নিরাপদ হেফাজতে রাখার জন্য সেভ কাস্টরীতে পাঠানো হয়।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা