শেষ মুহূর্তের জোড়া গোলে ইরানের জয়

স্পোর্টস ডেস্ক
শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২


ফুটবল বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল ইরান এবং ওয়েলস। দোহার আহমেদ বিন আলি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের এই ম্যাচ মাঠে গড়ায় বিকেল ৪টায়। তবে ম্যাচের মূল সময়ে কোনো দলই পায়নি কাঙ্খিত সেই গোলের দেখা।পরবর্তীতে ম্যাচের অতিরিক্ত সময়ের দুই গোলে জয় পায় ইরান। ফলে ম্যাচ হেরেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তারকা ফুটবলার গ্যারেথ বেলের দলকে।

এদিন প্রথমার্ধ শেষ হয় কোনো গোল ছাড়াই, এরপর দ্বিতীয়ার্ধেও কোনো গোলের মুখ দেখেনি কোনো দল। পরবর্তীতে ম্যাচের অতিরিক্ত সময়ে এসেই ওয়েলসের জালে জোড়া গোল দিয়ে দেয় ইরান। শেষ সময়ে প্রথম জয়সূচক গোলটি করেন রুজবে চেশমি। এছাড়া রেফারির শেষ বাঁশি বাজার আগে আবারো রামিন রেজাইয়ানের পা থেকে দ্বিতীয় গোল আসে। ফলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইরান। 

Advertisement

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ওয়েলস ১-১ গোলে ড্র করেছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে। অন্য দিকে গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে রীতিমত গোল বন্যায় ভেসেছিল ইরান। সে ম্যাচে ইরানের জালে ৬ গোল দিয়েছিল হ্যারি কেনের দল। তবে সেসব দুঃস্বপ্ন ভুলে আজকের দিনটি নিজেদের করে রাখলো এশিয়ার দেশ ইরান।

মূলত ম্যাচের ৮৫ মিনিটে ইরান খেলোয়াড় মুরেকে লাথি মেরে লাল কার্ড দেখেন ওয়েলস গোলরক্ষক ওয়েইন হেনেসে। বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় গোলরক্ষক হিসেবে লাল কার্ডের দুর্নাম গায়ে লাগান তিনি। ১০ জনের দল হওয়ার পরেই চাপ বাড়ে ওয়েলসের দিকে। সেই সুযোগ কাজে লাগিয়েই অতিরিক্ত সময়ের দুই গোলে ভাগ্যের চাকা খুলে যায় ইরানের।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন