শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী এক অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা জানান। স্বরা&
#2487;্ট্রমন্ত্রী বলেন, ‘দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠির ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী কূটনৈতিক ও আইনি কার্যক্রম পরিচালনা করবে বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমরা চাই শেখ হাসিনা মামলার মুখোমুখি হোক।’ এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের নাগরিক সমস্যা তাদের অভ্যন্তরীণ বিষয়।’

Comments
No comments
Add a comment: