শেখ ফজলে নূর তাপসসহ ৩০ জনের নামে মামলা

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৩০ জনের নামে মামলা হয়েছে।
প্রায় দেড় বছর আগে দেশব্যাপী সুপরিচিত ওই মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে।শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় কামাল হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনছুর।
পুলিশ কর্মকর্তা খালিদ মনছুর বলেন, বঙ্গবাজারে আগুনের ঘটনায় শাহবাগ থানায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মামলায় বাদীপক্ষ বলেছে, পূর্বপরিকল্পিতভাবে বঙ্গবাজারে আগুন দিয়ে দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছিল।
সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়ে শাহবাগ থানার ওসি বলেন, নিবিড় তদন্তের মাধ্যমে বঙ্গবাজারের আগুনের ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।মামলায় সাবেক মেয়র তাপস ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিনকে আসামি করা হয়েছে।

Comments
No comments
Add a comment: