শাহবাগ চত্বরে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬


ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি ‘মার্চ ফর ইনসাফ’কে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ চত্বরে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ১০টার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে এসে শাহবাগ চত্বরে এসে জড়ো হতে থাকেন তারা।  এসময় মার্চ ফর ইনসাফ অংশ নেওয়া নেতা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানের মধ্যে রয়েছে, ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্ত বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাল সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’। 

 পদযাত্রায় ১০টিরও বেশি পিক-আপে নেতাকর্মীরা অংশ নিয়েছেন। 

ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো-  ১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।  ২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।  ৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরু
Advertisement
70;্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।  ৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।  আয়োজকরা জানান, কিছুক্ষণের মধ্যেই মার্চ ফর ইনসাফ কর্মসূচির যাত্রা শুরু করবে ইনকিলাব মঞ্চ। রোড মার্চটি শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব মোড় ঘুরে সিটি কলেজের সামনে পৌঁছাবে।

সেখান থেকে মিছিলটি মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ের দিকে অগ্রসর হবে বলে জানান আয়োজকরা। এরপর রোডমার্চটি মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় প্রবেশ করবে। পরে দুপুর ২টা ৩০ মিনিটে উত্তরা বিবিএনএস সেন্টারের সামনে সংক্ষিপ্ত বিরতি নেবেন নেতাকর্মীরা। এই অংশে মিছিলের গতি কিছুটা ধীর রাখা হবে, যাতে জনসমাগম ও ট্রাফিক সামাল দেওয়া যায়।  এরপর বিকেল ৩টা ৩০ মিনিটে মিছিলটি বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক এলাকা অতিক্রম করে ৪টার দিকে বাড্ডা এলাকায় পৌঁছাবে।

সেখান থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে বেরিয়ে রামপুরার টিভি সেন্টারের দিকে অগ্রসর হবেন।  সন্ধ্যা ৬টার দিকে রোডমার্চটি যাত্রাবাড়ী পার্ক এলাকায় গিয়ে শেষ পর্বে প্রবেশ করবে। সবশেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পুনরায় শাহবাগ চত্বরে ফিরে এসে কর্মসূচির সমাপনী জমায়েত করবেন তারা।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন