শান্তিরক্ষী মিশনে আরও নারী সদস্য নিয়োগ দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



    জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    এ সময় অতিরিক্ত সেনা ও পুলিশ সদস্যদের মোতায়েন করতে বাংলাদেশ প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি।রোববার (২০ এপ্রিল) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের শান্তি অপারেশন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিন-পিয়ের ল্যাক্রিক্স। এ সময় তিনি এ আহ্বান জানান।এ সময় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক শান্তি রক্ষা ও নিরাপত্তা প্রচেষ্টার প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

    বৈঠকে জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা করার সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘একটি জিনিস౼যা আমি উৎসাহিত করি౼তা হলো, শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি নারীদের অংশগ্রহণ।’

    তিনি জানান, ১১টি সক্রিয় মিশনের ১০টি জুড়ে ৫ হাজার ৬৭৭টি শান্তিরক্ষীর সঙ্গে বাংলাদেশ ধারাবাহিকভাবে শীর্ষ তিন সেনা/পুলিশ-অবদানকারী দেশের (টিপিসিসি) মধ্যে অবস্থান করছে।

    জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল শান্তিরক্ষায় আরও নারীকে নিযুক্ত করার জাতিসংঘের নীতি তুলে ধরে বলেন, ‘আমরা নারীদের নির্দিষ্ট ভূমিকায় আটকে রাখতে চাই না। জাতিসংঘ শান্তি রক্ষার্থে সব দিক থেকে নারীদের নিয়োগে সহায়তা করবে।’

    Advertisement

    এ সময় প্রধান উপদেষ্টা শান্তিরক্ষা ক্ষমতা রেডিনেস সিস্টেমের (পিসিআরএস) দ্রুত মোতায়েন পর্যায়ে পাঁচটি ইউনিটের বাংলাদেশের অঙ্গীকারকে গুরুত্ব দেন। প্রয়োজনে যেকোনো সময় অতিরিক্ত সেনা ও পুলিশ সদস্যদের মোতায়েন করতে বাংলাদেশ প্রস্তুতির কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

    এ ছাড়া তিনি জাতিসংঘের সদর দপ্তর ও মাঠ উভয় স্তরে জাতিসংঘের শান্তি রক্ষার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে সমর্থন করেন। জাতিসংঘ কর্মকর্তা জানিয়েছেন, এ ব্যাপারে তারা বাংলাদেশকে সমর্থন করবে।

    প্রধান উপদেষ্টা আন্ডার সেক্রেটারি জেনারেলকে নিশ্চিত করে বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা জাতিসংঘের পর্যবেক্ষণ কঠোরভাবে মেনে চলে এবং মানবাধিকার মেনে চলা জোরদার করতে প্রশিক্ষণ ও জবাবদিহির ওপর জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার সঙ্গে আরও সহযোগিতাকে স্বাগত জানায়।

    আন্ডার সেক্রেটারি জেনারেল প্রধান উপদেষ্টাকে জানানো হয় যে, পররাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি বাংলাদেশি প্রতিনিধি দল ১৩ থেকে ১৪ মে ২০২৫ পর্যন্ত জার্মানিতে অনুষ্ঠিত জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী সম্মেলনে যোগ দেবে।

    সাক্ষাতে মিয়ানমারে চলমান সংঘাত এবং সীমান্তের ওপরে গোলাগুলিতে বাংলাদেশে বেসামরিক প্রাণহানি এবং নাফ নদীর পাড়ের জীবনযাত্রা ব্যাহত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি সতর্ক করে জানান, চলমান অস্থিতিশীলতার কারণে নিরাপত্তা ঝুঁকিও তৈরি হতে পারে।

    এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

    প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে পরিদর্শনের কথা স্মরণ করে বলেন, তার সফর রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ক্ষেত্রে নতুন আশা জাগিয়েছে।

    Comments

    No comments

    Add a comment:

    কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

    কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

    এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

    এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

    ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

    ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

    আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

    আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

    নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

    নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

    ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

    ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

    ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

    ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

    সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

    সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

    দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

    দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

    দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

    দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

    যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

    যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

    রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

    রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

    ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

    ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

    ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

    ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

    আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

    আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

    আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

    আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

    সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

    সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

    হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

    হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

    সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

    প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন