শশুর বাড়িতে শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই নিহত, গ্রেফতার :১

এ ঘটনায় শুক্রবার সকালে শ্যালক তরিকুল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
বিরহস বৃহস্পতিবার বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে নিহত জহিরুলের শশুর বাড়িতে এ ঘটনা ঘটে। জহিরুল পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের মৃত সিরাজুল আলমের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩১জানুয়ারি) দুপুরে জহিরুল তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। বিকালে দুলাভাই জহিরুল ও শ্যালক তরিকুল এর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তরিকুল তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে বরিশাল সেবাচিম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Comments
No comments
Add a comment: