লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধ করতে হবে

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গত কয়েক মাস ধরে লোহিত সাগরে পশ্চিমা যুদ্ধজাহাজসহ বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। এর জবাবে ইয়েমেনে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
এর আগেও বেশ কয়েকবার হামলা চালানো হয়।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ইয়েমেনে হামলা হুথিদের লোহিত সাগরে হামলার বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা। বার বার যুক্তরাষ্ট্রের সতর্কতার পরেও লোহিত সাগরে হামলা অব্যাহত রেখেছে হুথি বিদ্রোহীরা।
ডেভিড ক্যামেরুন বলেন, তাদের (হুথিদের) বেপরোয়া কর্মকাণ্ড নিরীহ লোকজনের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। তারা নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে।এর আগে জর্ডানে ইরান সমর্থিত গোষ্ঠীর হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরাক ও সিরিয়ায়ও পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মূলত ইরানের লক্ষ্যবস্তুতে ওই হামলা চালানো হয়।মার্কিন এই প্রতিশোধমূলক হামলায় ইরাকে মারা গেছেন ১৬ জন।
আহত হয়েছেন অন্তত ২৩ জন। অন্যদিকে সিরিয়ার পূর্বাঞ্চলে কমপক্ষে ১৮ জন ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন।এমন হামলা-পাল্টা হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলার নিন্দা জানিয়ে ইরান এটিকে কৌশলগত ভুল বলে আখ্যা দিয়েছে। বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় হামলা চালিয়ে সার্বভৌমত্বের পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের চার্টারের লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র।এদিকে ইয়েমেনে মার্কিন জোটের হামলার জবাবে প্রতিক্রিয়া জানিয়েছে হুথি।
ইরান সমর্থিত গোষ্ঠীটির রাজনৈতিক পরিষদের মুখপাত্র মোহাম্মদ আল বুখাইতি বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে হামলা চলবে। তাছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার জবাবও দেওয়া হবে।

Comments
No comments
Add a comment: