লোকসভা নির্বাচনে শেষ পর্যন্ত হাসলেন যে তারকারা

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ০৫ জুন ২০২৪

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে কয়েকমাস ধরে চলা ভোটের পর মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এবারের নির্বাচনে তারকাদের অনেকেই প্রার্থী হয়েছেন। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত থেকে শুরু করে তালিকায় রয়েছেন টালিউডের নানা পরিচিত মুখ। শেষ পর্যন্ত কারা হাসলেন বিজয়ের হাসি চলুন দেখে নেই- 

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ৩১টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।

এই রাজ্যে তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন ছয় তারকা। তারা প্রত্যেকেই বিপুল ভোটে জয়ী হয়েছেন।

রচনা বন্দ্যোপাধ্যায়
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় বাজিমাত করেছেন। ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে হুগলি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছিলেন তিনি। প্রথমবারেই রাজনীতির মাঠে নেমে জয় পেয়েছেন রচনা। রচনা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বিজেপির পক্ষ থেকে হুগলি আসনে প্রার্থী করা হয়েছিল লকেট চট্টোপাধ্যায়কে। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন রচনা বন্দ্যোপাধ্যায়ই। লকেটকে রচনা ৬৪ হাজার ৯৭২ ভোটে পরাজিত করেন। ভোটে জয়ী হয়ে লকেট চট্টোপাধ্যায়কে তিনি শুভেচ্ছা জানাতেও ভোলেন নি।

দেব
Advertisement
পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী হিরণকে হারিয়ে বিপুল ভোটে আবারও জিতলেন দেব। সূত্রের খবর, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী নায়ক হিরণ পেয়েছেন ৬ লাখ ৪৯ হাজার ৪৪৩ ভোট। আর দেব পেয়েছেন ৮ লাখ ৩১ হাজার ৫৩৩ ভোট।  

সায়নী ঘোষ
যাদবপুর আসন থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।

জুন মালিয়া 
মেদিনীপুর আসনে বিজয়ী হয়েছেন অভিনেত্রী জুন মালিয়া। সেখানে তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

শতাব্দী রায়
শতাব্দী রায় বীরভূমে আবারও জয়ী হয়েছেন। বীরভূমে তিনি প্রায় ২ লাখ ভোটের ব্যবধানে জিতেছেন।

এদিকে লোকসভা নির্বাচনে বিজেপির আসনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়েছেন কঙ্গনা, মিরাট থেকে অরুণ গোভিল, মথুরা থেকে হেমা মালিনী, গুরুগ্রাম থেকে কংগ্রেসের হয়ে লড়েছেন রাজ বব্বর, স্বতন্ত্র প্রার্থী হয়ে বিহারের কারাকাট থেকে পবন সিং, কেরলের ত্রিশুর থেকে মালয়ালম তারকা সুরেশ গোপি, গোরখপুর থেকে বিজেপির আসনে রবি কিষান, আজমগড় আসনে ভোজপুরি তারকা নিরাহুয়া, মুম্বাই উত্তর থেকে শিবসেনার হয়ে গোবিন্দ। তবে জিততে পেরেছেন মাত্র পাঁচ তারকা। জয়ী তারকারা হলেন হেমা মালিনী, কঙ্গনা রানাওয়াত, রাজ বব্বর, অরুণ গোভিল এবং রবি কিষান।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন