লালমনিরহাটে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদক সহ গ্রেফতার ১২।।

লালমনিরহাটে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদক সহ গ্রেফতার ১২।লালমনিরহাট জেলায় পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক বিশেষ অভিযান পরিচালনা করে জেলার পৃথক পৃথক স্থান থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ০৮ কেজি গাঁজা ও ১,১৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অদ্য ১০-১১-২০২৪ খ্রিঃ লালমনিরহাট জেলাস্থ লালমনিরহাট সদর থানা, কালীগঞ্জ থানা এবং গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র
এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিল, ০৮ কেজি গাঁজা, ১,১৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য ও চোরাই কাজে ব্যবহৃত ০২টি ব্যাটারি চালিত অটোসহ মোট ১২
জনকে গ্রেফতার করা হয়।আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।এছাড়াও লালমনিরহাট জেলা পুলিশ কতৃক বিশেষ অভিযান চলমান রয়েছে।

Comments
No comments
Add a comment: