লালমনিরহাটের কালীগঞ্জ অভিযান পরিচালনা করে ৪৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।
সদ্য যোগদান কৃত লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনায় কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে চন্দ্রপুর ইউনিয়নের লতাবর মৌজার মহুবর রহমানের বাড়ির পূর্ব উত্তর কোনে জনৈক রবিউল ইসলামের ধান ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা বস্তা ভর্তি ৪৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ধান ক্ষেতে ফেন্সিডিলের বস্তা ফেলে পালিয়ে যায় ।

Comments
No comments
Add a comment: