র্যাব ৫ এর হাতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার।

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে।
র্যাবের নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরন মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ,ধারাবাহিকতায় রাজশাহীর র্যাব-৫, সদর কোম্পানি একটি আভিযানি দল ২৫ ডিসেম্বর রাত আনুমানিক আট ঘটিকার সময়। রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার ২নং ওর্য়াড মহিষালবাড়ী গ্রামস্থ জনৈক শহিদুল ইসলাম,স্ত্রী মোছাঃ নুরনাহার বেগম(৪৫) কে গ্রেফতার করেছে।
জানা যায়, রাজশাহীর পূর্বমুখী তিনতলা বিশিষ্ট ০২ রুমের ফ্লাট বাসার ভিতর হইতে -৩০০গ্রাম হেরোইনসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোছাঃ নুরনাহার বেগম(৪৫), কে গ্রেফতার করে র্যাব-৫। উক্ত আসামী অবৈধভাবে অজ্ঞাত স্থান হতে গোপনে সংগ্রহ করে। রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করার উদ্দেশ্যে , নিজ হেফাজতে রাখে। উক্ত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাহার বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা নং-৩১, তারিখ¬-১৬/০৯/২৩, জিআর-৪৮৯/২৩, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ৮(খ)/৪১ এবং গোদাগাড়ী থানার অপর একটি মামলা নং-০২, তারিখ¬-০৩/১০/২৩, জিআর-৩৮৮/২১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ৮(খ) বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত অবৈধ মাদকদ্রব্য হিরোইন পার্শ্ববর্তী জেলা নাটোর হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেন। এবং তিনি বহুদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো বলে জানা যায়।
গ্রেফতারকৃত উক্ত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।

Comments
No comments
Add a comment: