রোহিঙ্গাদের প্রত্যাবাসনে শ্রীলঙ্কার সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
শনিবার, ২৬ নভেম্বর ২০২২


মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের পৈতৃকভূমিতে টেকসই, নিরাপদ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য শ্রীলঙ্কার সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল (শুক্রবার) শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় তিনি এই সমর্থন চেয়েছেন। আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনার সময় শেখ হাসিনা উল্লেখ করেন যে, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘায়িত উপস্থিতি বাংলাদেশ এবং সমগ্র অঞ্চলের সামগ্রিক আর্থ-সামাজিক-অর্থনীতি, পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থার মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।


ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন আলি সাবরি। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি শ্রীলঙ্কার সৌভাগ্য এবং দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার কামনা করেন।

Advertisement

শেখ হাসিনা কোভিড-১৯ মহামারি এবং আঞ্চলিক অর্থনীতিতে এর প্রভাব নিয়েও আলোচনা করেন। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্বের প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়ন ও স্থিতিশীলতার প্রশংসা করেন।

আলী সাবরি বাণিজ্য সম্পর্ক জোরদার করতে এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে দুই দেশের মধ্যে শিপিং এবং বিমান যোগাযোগের ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, শ্রীলঙ্কানরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তিনি বাংলাদেশ থেকে বিনিয়োগ করার জন্যও আমন্ত্রণ জানান। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী তার সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে কলম্বো সফরের আমন্ত্রণ জানান। এ সাক্ষাতকালে সামনের দিনগুলোতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারের সাথে ইতিবাচক মনোভাব ব্যক্ত করা হয়। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন