রোগীর সেবা না করলে কিয়ামতের দিন যে প্রশ্ন করবেন আল্লাহ

অনলাইন ডেস্ক
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

পরকালের অনন্ত যাত্রায় মহান আল্লাহ যখন মানুষের কাছে তার অধিকারের হিসাব চাইবেন, তখন এক বিস্ময়কর পরিস্থিতির সৃষ্টি হবে।

আল্লাহ বলবেন, আমি অসুস্থ ছিলাম, কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি। আমি ক্ষুধার্ত ছিলাম, কিন্তু তুমি আমাকে আহার দাওনি। বান্দা অবাক হয়ে প্রশ্ন করবে—হে পরওয়ারদেগার, আপনি তো রাব্বুল আলামিন, আপনি কীভাবে অসুস্থ বা ক্ষুধার্ত হতে পারেন? তখন আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তাকে সেবা করলে সেখানেই তুমি আমাকে পেতে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত সহিহ বুখারির এই বিখ্যাত হাদিসে কুদসিটি আমাদের মনে করিয়ে দেয় যে, আর্তমানবতার সেবাই হচ্ছে স্রষ্টাকে পাওয়ার সবচেয়ে সহজ পথ। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে যেমন বিশ্বজগতের জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছিল, ঠিক তেমনি একজন মুমিনের কাজ হলো তার চারপাশের মানুষের জন্য কল্যাণ ও দয়ার আধার হওয়া। অন্যকে সাহায্য করার মাধ্যমেই মূলত আমরা নিজেদের আত্মিক উন্নতি নিশ্চিত করি।

Advertisement

ইসলামের শিক্ষা অনুযায়ী, শুধু ভোগবিলাস আর ব্যক্তিকেন্দ্রিক জীবন কাটিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয়। আমাদের চারপাশে অসংখ্য মানুষ কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। তাদের সেই কষ্টের ডাক আসলে স্রষ্টার নৈকট্য লাভের এক একটি সুযোগ। কিন্তু আধুনিক জীবনযাত্রার চাকচিক্যে আমরা অনেক সময় অন্যদের দুঃখ-দুর্দশার প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলছি। বড়জোর কিছু অর্থ দান করেই আমরা দায়িত্ব শেষ করতে চাই। অথচ অসুস্থের পাশে গিয়ে বসা বা তৃষ্ণার্তকে পানি পান করানোর মধ্যে যে আত্মিক প্রশান্তি ও আল্লাহর সান্নিধ্য রয়েছে, তা অন্য কিছুতে মেলা ভার।

এই হাদিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, মানবসেবার জন্য কোনো জাগতিক স্বার্থ বা বিশেষ উদ্দেশ্য থাকার প্রয়োজন নেই। শুধু মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের পরোপকারী হতে হবে। প্রতিবেশীর বিপদে এগিয়ে আসা, অসুস্থকে দেখতে যাওয়া কিংবা অভাবীর মুখে অন্ন তুলে দেওয়ার মতো ছোট ছোট কাজগুলোই হতে পারে জান্নাতের পথ। বর্তমান সময়ে আমাদের উচিত নিজেদের অগ্রাধিকারগুলো নতুন করে সাজানো। সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করা। কোনো প্রতিদান বা স্বীকৃতির আশা না করে শুধু স্রষ্টাকে খুশি করার লক্ষ্যেই আমাদের কাজ করে যেতে হবে।  মনে রাখতে হবে, আমরা যেখানেই বাস করি না কেন, আমাদের উপস্থিতি যেন সেখানকার মানুষের জন্য আর্শীবাদ ও শান্তির কারণ হয়ে দাঁড়ায়। এটিই প্রকৃত মুমিনের পরিচয়।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন