রাষ্ট্রপতি পদকে ভূষিত সোনারগাঁয়ের কৃতি সন্তান ও স্কাউট আলিফ মাহমুদ

বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স স্কাউট (রাষ্ট্রপতি পদক)’ অর্জন করলেন সোনারগাঁয়ের গর্ব, প্রতিশ্রুতিশীল স্কাউট আলিফ মাহমুদ।
শনিবার রাজধানীর মিরপুর ডেভেলপমেন্ট কমিটি (এমডিসি) মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত জাতীয় পর্যায়ের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আলিফের হাতে এ মর্যাদাপূর্ণ পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মো. এহছানুল হক, প্রধান জাতীয় কমিশনার এ বি এম আব্দুস সাত্তার, উপ–প্রধান জাতীয় কমিশনার মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ এবং কোষাধ্যক্ষ ও মাধ্যমিক বিভাগীয় পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
রাষ্ট্রপতি পদক গ্রহণের অনুভূতি জানাতে গিয়ে উচ্ছ্বসিত আলিফ মাহমুদ বলেন— “স্কাউটিং জীবনের সর্বোচ্চ অর্জন—প্রেসিডেন্ট’স স্কাউট—আজ আনুষ্ঠানিকভাবে হাতে পেলাম। পাঁচ বছরের পরিশ্রম, আত্মনিবেদন আর অগণিত বাধা পেরিয়ে এই পথচলা। জাতীয় পর্যায়ে আলাদা পরিচয় তৈরি করা সহজ ছিল না; কিন্তু নিজের সক্ষমতার প্রতি বিশ্বাস ছিল, তাই পেরেছি। আলহামদুলিল্লাহ।”
তিনি আরও বলেন . সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আদর্শ মানুষ ও একজন আদর্শ স্কাউট হিসেবে দেশের সেবা করতে পারি এবং আরও এগিয়ে যেতে পারি।

Comments
No comments
Add a comment: