রাশিয়ার কাছে ৩-০ গোলে ধরাশায়ী বাংলার মেয়েরা

স্পোর্টস ডেস্ক
বুধবার, ২২ মার্চ ২০২৩


সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে আজ শক্তিশালী রাশিয়ার কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা। রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সফরকারীদের কাছে ৩-০ গোলে পরাজয় বরণ করেছে কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

উয়েফার অনুরোধে অতিথি দল হিসেবে প্রথমবারের মতো সাফে অংশগ্রহণ করা দলটি প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। বিরতির পর তৃতীয় গোলটি করে রুশ মেয়রা। প্রথমার্ধে রাশিয়ার হয়ে দুটি গোলই করেছেন অধিনায়ক এলেনা গোলিক। দ্বিতীয়ার্ধে সফরকারীদের হয়ে তৃতীয় গোলটি করেন আনাস্তাসিয়া  কারাতেভা।

প্রথমবারের মতো ইউরোপের কোন দলের বিপেক্ষে লড়াইয়ে নামার আগেই দারুণ রোমঞ্চিত ছিল বাংলাদেশের মেয়েরা। তবে দীর্ঘদেহী রুশ মেয়েদের সামনে পেরে উঠেনি স্বাগতিক মেয়েরা। শারিরিকভাবে দীর্ঘ হওয়ার বাড়তি সুবিধার পাশাপাশি ইউরোপীয় উন্নত কৌশলের সামনে বার বার ব্যর্থ হয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

Advertisement

ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় রাশিয়া। মাঝমাঠ থেকে ভাসিলিসা আভদিয়েঙ্কোর নিখুঁত ক্রসের বল নিয়ন্ত্রনে নিয়ে বাংলাদেশের দুই ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন রাশিয়ার অধিনায়ক এলেনা গোলিক (১-০)।


বিরতিতে যাবার আগ মুহূর্তে ফের গোল করে দলকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন রুশ অধিনায়ক। ৪৫ মিনিটে সতীর্থের ক্রসের বল গোলমুখে পেয়ে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন এলেনা (২-০)।

বিরতির পরও রাশিয়ানদের একচেটিয়া আধিপত্য ছিল মাঠে। এ সময় দুই একটি বিচ্ছিন্ন প্রতি আক্রমণ ছাড়া আর কিছুই করতে পারেনি স্বাগতিক মেয়েরা। অধিকাংশ সময় তাদের ব্যস্ত থাকতে হয়েছে রুশ আক্রমণ ঠেকাতে। তারপরও শেষ রক্ষা হয়নি। আরও একটি গোল হজম করতে হয় ছোটনের শিষ্যদের। ম্যাচের ৬২তম মিনিটে মাঝমাঠ থেকে উড়ে আসা ক্রসের বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোড়ালো শটে বাংলাদেশের জালে জড়ান রুশ তারকা কারাতেভা (৩-০)।

নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে রাশিয়ার বিপক্ষে খেলবে ভুটান।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন