রাজশাহী মতিহার,থানা এলাকার ছাত্রী ধর্ষণ মামলার আসামী, গ্রেফতার

রাজশাহীর মতিহার থানার অন্তর্গত এক ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি থানা মোহনপুরে এলাকা থেকে মোঃ সাজ্জাদুর রহমান সিজান (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (২০ নভেম্বর) দুপুর ০১ টা ৩০ মিনিটে মোহনপুর থানাধীন বাকশৈল এলাকা থেকে তাকে,গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ সাজ্জাদুর রহমান অরফে সিজান, সে রাজশাহীর বাগমারা থানার রুদ্রমুখা গ্রামের মোঃ বকুল হোসেনের ছেলে। সোমবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে, আসামি সিজান ডাঁসমারী হাই স্কুলের ৯ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে তুলে নিয়ে তার বন্ধুর বাড়ীতে টানা ৩দিন আটক রেখে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ছাত্রীর মা বাদী হয়ে মতিহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এবং এই মামলায় র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের গোয়েন্দা দলের তথ্য প্রযুক্তির সহায়তায় ধর্ষক সাজ্জাদুর রহমান সিজানকে, থানা মোহনপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
আসামি সিজানকে আজ সোমবার (২০ই নভেম্বর) মহানগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

Comments
No comments
Add a comment: