রাজশাহী পুলিশের গাড়িতে দুর্বৃত্তদের বোমা হামলা ও অগ্নিসংযোগ

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে রাজশাহীতে পুলিশের গাড়িতে বোমা হামলা ঘটনা ঘটিয়েছে দৃর্বৃত্তরা। এতে করে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ( ২২ শে নভেম্বর) বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে বায়া বাজারের পাশে রাজশাহী-নওগাঁ মহাসড়কের এ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার একটি টহল গাড়িতে এই ঘটনা ঘটে।
এছাড়া নগরীর রাজপাড়া থানার সিটি হাটের পাশে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায়, একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে করে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। রাত ১১টার সময় এ ঘটনা ঘটে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম বলেন, এয়ারপোর্ট টহল পুলিশের একটি দল বায়া মাছের আড়তের দক্ষিণ পাশে আইডিএফ রাজশাহী জোন অফিসের বিপরিতে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে অবস্থান করছিল। এ সময় একটি মোটরসাইকেল তিন দুর্বৃত্ত পুলিশের গাড়ি লক্ষ্য করে হাত বোমা ছুঁড়ে মেরে পালিয়ে যায়। বোমাটি গাড়ির উপর বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় জাহিদুল ইসলাম ও শামীম হায়দার নামের৷ দুই পুলিশ কনস্টেবল আহত হন। তারা দুইজনই গাড়িতে বসা ছিলেন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে বোমার স্প্রীন্টারের আঘাত লাগে।

এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার,জামিরুল ইসলাম আরো বলেন,। পুলিশের গাড়িতে বোমা হামলার আধা ঘন্টার মধ্যেই একটি ট্রাকেও আগুন দেয় দুর্বৃত্তরা। ট্রাকটি সিটি হাটের পাশে একটি পেট্রোল পাম্পের সামনে সিটি বাইপাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিল। মোটরসাইকেলে যোগে কিছু দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগের দিন মঙ্গলবার রাতে সাড়ে ৭টার দিকে নগরীর রেলগেট মোড়ে রেশন বোর্ডের মহাব্যবস্থাপকের গাড়ি লক্ষ্য করে হাত বোমা হামলা চালানো হয়। এতে এক রুয়েটছাত্র আহত হন। একই দিন ভোরে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থা একটি ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দেয় দৃর্বৃত্তরা।
এবং গত রোববার রাতে রাজশাহীর গোদাগাড়ীর উদপুর ও পুঠিয়ার ধোপাপাড়া এলাকায় পেট্রোল বোমা ছুঁড়ে চলন্ত দুইটি বাসে আগুন দেয়। হরতাল-অবরোধ সমর্থকরা। এর আগে গত ১৫ নভেম্বর রাতে মোহনপুরের খারইল এলাকায় পার্ট ভর্তি ট্রাক ও গত ৬ নভেম্বর নন্দনহাট এলাকায় একটি ট্রাকে একইভাবে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দেওয়া হয়েছে।

Comments
No comments
Add a comment: